
শরীয়তপুরের জাজিরা এলাকা থেকে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি আজমান আলী (৫০) নামের এক ভারতীয়কে আটক করে পুলিশ। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে সেই বছরের ১৪ নভেম্বর আদালত তাঁকে ছয় মাসের সাজা দেন। ২০২৩ সালের মে মাসে সাজা শেষ হওয়ার পর তাঁকে ফিরিয়ে নিতে ভারতকে অনুরোধ জানায় বাংলাদেশ। কিন্তু আজমান আলীকে ফিরিয়ে নেয়নি ভারত। এই অবস্থায় ২০২৩ সালের ৯ অক্টোবর শরীয়তপুর জেলা কারাগারে মারা যান আজমান আলী। এখনো তাঁর লাশ ফেরত নেয়নি ভারত। ১ বছর ৯ মাস ধরে লাশ রয়েছে ঢাকা মেডিকেল কলেজের মর্গে।
আজমানের মতো আরও কয়েকজন বিদেশি নাগরিকের লাশ নিয়ে বিপাকে পড়েছে কারা কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট দেশ লাশ ফিরিয়ে নিচ্ছে না, আবার তা দাফন-সৎকারও করা যাচ্ছে না। মর্গে প্রতিদিন বাড়ছে লাশ রাখার খরচ।
কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর কারাগারে ভারত ও পাকিস্তানের ১১ জন নাগরিকের মৃত্যু হয়েছে। এসব লাশও দীর্ঘদিন হাসপাতালের মর্গে ছিল। সংশ্লিষ্ট দেশ লাশ না নেওয়ায় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাতটি লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দেওয়া হয়। তারা এসব লাশ দাফন ও সৎকার করে।
কারা অধিদপ্তর জানিয়েছে, আজমান আলীর লাশ প্রায় দুই বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে। একই হাসপাতালের মর্গে ছোট নির্মল দাস নামের আরেক ভারতীয় নাগরিকের লাশ রয়েছে প্রায় ৫ মাস ধরে। আর রাজন নামের অপর ভারতীয় নাগরিকের লাশ দেড় মাস ধরে রয়েছে শরীয়তপুর জেলা হাসপাতাল মর্গে। বিদেশি নাগরিক হওয়ায় ওই সব দেশের সরকারের অনুমতি ছাড়া তাঁদের লাশ দাফনেরও সুযোগ নেই। তাই হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসপাতাল ও কারা অধিদপ্তরের তথ্যমতে, মর্গে প্রত্যেক লাশ সংরক্ষণের জন্য দিনপ্রতি খরচ ১ হাজার ২০০ টাকা। সেই হিসাবে ওই তিন ভারতীয়র লাশ সংরক্ষণের জন্য এখন পর্যন্ত প্রায় ১০ লাখ টাকা বিল হয়েছে। লাশ নেওয়ার আগপর্যন্ত এই ব্যয় আরও বাড়বে। মর্গ থেকে লাশ বের করে পাঠানোর পর ব্যয়ের বিল দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ আজকের পত্রিকা'কে বলেন, সরকার এসব নাগরিককে ফিরিয়ে নিতে অনুরোধ জানালেও সাড়া মেলে না। পরে অনেকে কারাগারে মারা যান। পরে লাশগুলো সংরক্ষণ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। কারা কর্তৃপক্ষ আশা করছে, সরকার হয়তো এ বিষয়ে শিগগির সিদ্ধান্ত নেবে।
সাজাপ্রাপ্ত বিদেশি বন্দীদের লাশ পাঠানো কিংবা এগুলোর দাফন ও সৎকারের বিষয়ে জানতে রাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা অধিশাখার যুগ্ম সচিব তৌহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও খবর পড়ুন:

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালে যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক একই আদর্শ নিয়ে ২৪-এ এই রক্তাক্ত গণ-অভ্যুত্থান হয়। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসীম.....
২ মিনিট আগে
‘গণ-অভ্যুত্থানে প্রত্যেক শহীদ, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার, প্রতিটি আহত পরিবার, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রতি সমবেদনা। সরকার অঙ্গীকার করেছে, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াবে এবং এ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এককভাবে বাংলাদেশ গড়ব, এই চিন্তায় কখনোই নিমজ্জিত নই। এই দেশ সকলের, সবাই
৩১ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও এক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা ‘বহিরাগত’ বলে দাবি করেছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, আগামী দিনে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে...
১ ঘণ্টা আগে