
নিবন্ধন স্থগিত হওয়ার আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ১৩ জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা, নৌকা প্রতীক বাতিল করে শাপলা প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানান।
পরে এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাছউদ আজকের পত্রিকাকে বলেন, নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ আপাতত নির্বাচন কমিশনের (ইসি) তফসিলভুক্ত তালিকায় থাকবে।
‘শাপলা’ প্রতীক যুক্ত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
তবে আজ বুধবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর তালিকায় গিয়ে দেখা যায়, সেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নাম থাকলেও ব্র্যাকেটে ‘স্থগিত’ শব্দটি লেখা রয়েছে। আর প্রতীকের ঘরে কোনো ছবি নেই।
আরও পড়ুন:
বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত মে মাসে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। একই দিন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)।

সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
৪১ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
৫ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
৯ ঘণ্টা আগে
ফ্যাসিবাদের শক্তিকে গোপনে তথ্য দিয়ে সহযোগিতা করলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, ‘পুলিশের মাঠপর্যায়ের কিছু সদস্য দায়িত্ব পালনে অবহেলা করছেন, এমন তথ্য সরকারের কাছে রয়েছে। লোয়ার লেভেলে, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করার, অবহেলা...
৯ ঘণ্টা আগে