
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ভিডিওতে দেখা যায়, লোকজন বালতিতে করে হাতবোমা নিয়ে একে অপরের দিকে ছুড়ে মারছে।
আজ শনিবার সকালে বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুস এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে শরীয়তপুরের জেলার পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পূর্ব বিরোধের জের ধরে বিলাশপুর এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মূলত ঈদে বাড়িতে আসার পর লোকজন দুপক্ষে বিভক্ত হয়ে এমন হামলার ঘটনা ঘটায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা এত ককটেল কীভাবে পেলেন জানতে চাইলে এসপি বলেন, ‘ওই এলাকার মানুষের দেশীয় নানা অস্ত্র ও বিস্ফোরক বানাতে পারেন ও বানানোর প্রবণতা রয়েছে। এই বিস্ফোরক তৈরি জন্য যে ধরনের উপাদান প্রয়োজন তারা কীভাবে তা হাতে পান সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। অভিযান চালিয়ে সেসব উদ্ধার করা হবে।’
এদিকে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কুদ্দুসের সঙ্গে জলিলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুই পক্ষ কিছুদিন পরপর হাতবোমাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। একাধিক সংঘর্ষে ইতিপূর্বে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এসব ঘটনায় কুদ্দুস ও জলিল হত্যাসহ একাধিক মামলার আসামি।
আওয়ামী লীগ সরকারের পতনের পর যৌথবাহিনী অভিযান চালিয়ে ঢাকা থেকে কুদ্দুস ও জলিলকে গ্রেপ্তার করে। কয়েক মাস জেল খাটার পর কিছুদিন আগে কুদ্দুস জামিনে বের হন। জলিল এখনো জেলহাজতে রয়েছেন। কুদ্দুস জেল থেকে ছাড়া পাওয়ার পর আবারও এলাকায় উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিদ্যুতের খুঁটি সময়মতো না সরানোয় ধীরগতিতে চলছে সাতক্ষীরা সদর থেকে ভেটখালী পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ। এ কারণে দুই ধরনের ভোগান্তিতে পড়েছেন স্থানীয় মানুষ। একদিকে নির্মাণকাজে ধীরগতির কারণে তাঁদের যাতায়াতে ভোগান্তি দীর্ঘ হচ্ছে, অন্যদিকে বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রা
১৭ মিনিট আগে
পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
২ ঘণ্টা আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীর পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প-সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা ও কর্মকর্তারা আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার চরের জমি ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
২ ঘণ্টা আগে