
পাবনার ঈশ্বরদীর পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে প্রকল্প-সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা ও কর্মকর্তারা আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার চরের জমি ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
ঢাকা থেকে হেলিকপ্টারযোগে ছয় সদস্যের উচ্চপর্যায়ের টিম পরিদর্শনে আসেন। বেসরকারি বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রকল্প-সংশ্লিষ্ট কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া, স্বল্প সময়ের মধ্যে প্রকল্প এলাকা পর্যবেক্ষণ শেষে প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি ত্বরান্বিত করার উদ্দেশ্যে এই বিশেষ পরিদর্শন।
পাবনা ১০০ মেগাওয়াট সোলার লিমিটেড প্রকল্পের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ডা. ইয়াসির আরসাদ রাজনের নেতৃত্বে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিনিয়োগকারী প্রতিষ্ঠান সোলার গ্লোবাল ইনভেস্টমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও অস্ট্রেলীয় নাগরিক মোহাম্মদ রুশিদি এবং প্রতিষ্ঠানটির অংশীদার ও সুইস নাগরিক ইভ ফিলিপ আমাদেউস লেইস। এছাড়াও ১০০ মেগাওয়াট সোলার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ আনোয়ার হোসেন, প্রজেক্ট ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ আশিক হাসান এবং ম্যানেজার (অ্যাডমিন) মো. নাসির উদ্দিন পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আব্দুর রশিদ।

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
৪৩ মিনিট আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত
১ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে সড়কের সরকারি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
১ ঘণ্টা আগে
সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের চৌকিদিঘী এলাকার ‘ব্রিটেনিয়া সুইমিংপুলে’ সাঁতার কাটতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে