Ajker Patrika

সরকারি জায়গায় যুবদল নেতার ক্লাব, ভেঙে দিল প্রশাসন

শরীয়তপুর প্রতিনিধি
সরকারি জায়গায় যুবদল নেতার ক্লাব, ভেঙে দিল প্রশাসন
শরীয়তপুর জেলা শহরে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা যুবদল নেতার একটি ক্লাব ভেঙে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুর জেলা শহরে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা যুবদল নেতার একটি ক্লাব ভেঙে দেওয়া হয়েছে। গতকাল রোববার রাত ৯টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ক্লাবটি ভেঙে দেওয়া হয়। এ সময় নির্মাণসামগ্রী নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহি। তাঁকে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে রাতের আঁধারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে সরকারি জমি দখল করে একটি ক্লাব স্থাপন করা হয়। ক্লাবটি স্থাপন করেন পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান ব্যাপারী। বিষয়টি প্রশাসনের নজরে এলে গত ৩০ জুনের মধ্যে ক্লাবটি অপসারণের নির্দেশনা দেওয়া হয়। ওই সময়ের মধ্যে অপসারণ করতে ব্যর্থ হলে প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন বলেন, ‘ওই নেতা অসুস্থতার কথা বলে ৩০ জুন পর্যন্ত সময় নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ক্লাবটি সরিয়ে না নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেঙে দেওয়া হয়েছে এবং নির্মাণসামগ্রী নিলামে বিক্রি করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত