
শরীয়তপুরের সখিপুরের অটোরিকশাচালক হাবিবুর রহমান ওরফে হাবু মাদবরের সঙ্গে আরিফ নামে এক ব্যক্তির টাকাপয়সার লেনদেন নিয়ে বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে হাতাহাতির জেরে গত ১৩ ডিসেম্বর হাবিবুরকে ছুরিকাঘাতে হত্যা করেন আরিফসহ তাঁর সহযোগীরা।
ঘটনার এক মাস পর গতকাল বৃহস্পতিবার রাতে হত্যায় জড়িত তিনজনকে নারায়ণগঞ্জ সদর ও ঢাকার বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরিফ, পারভেজ বেপারী, সজিব বেপারী।
আজ শুক্রবার রাজধানীর টিকাটুলিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, অটোরিকশাচালক হাবিবুরের সঙ্গে আরিফের টাকাপয়সার লেনদেন নিয়ে তর্কবিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জেরে আরিফ ১৩ ডিসেম্বর সকালে তাঁর সহযোগীদের নিয়ে হামলা চালান। এতে গুরুতর জখম হন হাবিবুর।
পরে স্থানীয় একটি সরকারি হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের বড় ভাই জসিম মাদবর সাতজনের নামসহ ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অন্য তিন আসামি আশরাফুল দেওয়ান, মাহাবুব বেপারী ও ইউসুফসহ অজ্ঞাতনামা আসামিরা পলাতক রয়েছে।
তিনি আরও বলেন, আরিফ সখিপুর এলাকায় কিশোর গ্যাংয়ের একজন সক্রিয় সদস্য এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় কিশোরদের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করাত। পারভেজ এবং সজিব বেপারী দুই ভাই। তাঁরা এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
গ্রেপ্তারদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শরীয়তপুরের সখিপুর থানায় পাঠানো হয়েছে।

চাঁদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২০ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। এ সময় ৫১ পিস ইয়াবা ও ২৯৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭০ জনকে আটক করেছে পুলিশ।
১৯ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার নিচিন্তা এলাকার প্রতিবেশী আবদুল আউয়ালের ঘরের আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
রাজবাড়ীর পদ্মা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনাল দৌড়কে কেন্দ্র করে দুই নৌকার মাঝি-মাল্লাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিউ শারিরভিটা নামের একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় আয়োজক কমিটির সদস্যসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
২৭ মিনিট আগে
রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় সুনামগঞ্জের যাদুকাটা, ধোপাজান ও মরাচেলা নদীতে চলছে বালু লুটের মহোৎসব। মামলা, আদালতের নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান—কোনো কিছুতেই থামছে না অবৈধ বালু উত্তোলন। নদীর বুক ও তীর কেটে বালু লুটে ধ্বংস করা হচ্ছে প্রকৃতি-পরিবেশ, হুমকির মুখে পড়ছে জনপদ, ঘরবাড়ি ও ফসলি জমি।
৫ ঘণ্টা আগে