শরীয়তপুরের জাজিরায় খবির সরদার (৫৫) নামের এক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের নয়াবাজারসংলগ্ন ওমরদি মাদবরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
খবির সরদার ওই গ্রামের ইউনুস সরদারের ছেলে ও বড়কান্দি ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি আগে ঢাকায় সিএনজি চালাতেন। বর্তমানে গ্রামে কৃষিকাজে যুক্ত রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের সরদার বাড়ি জামে মসজিদের ইমাম প্রতিদিন ফজরের নামাজের পর মুসল্লিদের ডাকাডাকি ও ওয়াজ-নসিহত করতেন। এতে ওই ইমামের ওপর ক্ষুব্ধ হন একই গ্রামের আলমাছ সরদার (৩০)। দুই দিন আগে এ নিয়ে ইমামের সঙ্গে আলমাছের বাগ্বিতণ্ডা হয়। তখন কৃষকদল নেতা খবির সরদার এর প্রতিবাদ করলে আলমাছ তাঁর ওপর ক্ষিপ্ত হন।
আজ রাতে স্থানীয় নয়াবাজার থেকে বড় ভাই দানেশ সরদারের বাড়ি যাওয়ার পথে আলমাছ ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে খবির সরদারের ওপর হামলা চালান। এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে রাস্তার পাশের পুকুরে ফেলে রেখে পালিয়ে যান। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির বড় ভাই দানেশ সরদার অভিযোগ করে বলেন, ‘মসজিদের ইমাম সাহেবের সঙ্গে খারাপ আচরণ করেছিল আলমাছ। আমার ভাই প্রতিবাদ করায় তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে পুকুরে ফেলে রেখে গেছে তারা। আমি আমার ভাই হত্যার বিচার চাই।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। তিনি আরও বলেন, ঘটনার আসল কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালে যে বাংলাদেশ গড়ার লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, ঠিক একই আদর্শ নিয়ে ২৪-এ এই রক্তাক্ত গণ-অভ্যুত্থান হয়। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসীম.....
২ মিনিট আগে
‘গণ-অভ্যুত্থানে প্রত্যেক শহীদ, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার, প্রতিটি আহত পরিবার, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রতি সমবেদনা। সরকার অঙ্গীকার করেছে, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াবে এবং এ প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এককভাবে বাংলাদেশ গড়ব, এই চিন্তায় কখনোই নিমজ্জিত নই। এই দেশ সকলের, সবাই
৩১ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার ও এক কারবারিকে আটক করা হয়। এ ঘটনায় একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনে সরকার পতনের স্লোগান দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা ‘বহিরাগত’ বলে দাবি করেছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। একই সঙ্গে তারা ঘোষণা দিয়েছে, আগামী দিনে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে...
১ ঘণ্টা আগে