
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণায় বিপাকে পড়েছেন আরোহীরা। সেতুতে পারাপার করতে না পারায় মোটরসাইকেল আরোহীরা মাঝিরঘাট ফেরিঘাটে ভিড় করছেন। অপরদিকে, ঘাটে ফেরি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা।
সরেজমিনে মাঝিরঘাট ফেরিঘাটে গিয়ে দেখা যায়, আজ সকাল থেকে কিছু কিছু মোটরসাইকেল মাঝিরঘাট ফেরিঘাটে আসতে থাকে। তবে ১০টার পর থেকে মোটরসাইকেলের চাপ বাড়তে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে ফেরিঘাটের ১ নম্বর পন্টুন পরিপূর্ণ হয়ে যায়। এ সময় পন্টুনের সংযোগ সড়কেও মোটরসাইকেলের দীর্ঘ সারির সৃষ্টি হয়। নারী, শিশু ও বয়স্কদের নিয়ে ফেরিঘাটে দীর্ঘ সময় আটকে থাকায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল আরোহীরা। জরুরি প্রয়োজন থাকলেও পদ্মা পারাপারে অনিশ্চয়তা দেখা দেওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন যাত্রীরা।
বরিশাল থেকে আসা নিজাম উদ্দিন বলেন, ‘মেয়ের টিকার তারিখ থাকায় আজ দুপুরের মধ্যে ঢাকায় ফেরা খুবই জরুরি। সকাল ৭টায় পদ্মা সেতুর টোল প্লাজায় এসে জানতে পারি সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো উপায় না পেয়ে পদ্মা পারাপারের জন্য মাঝিরঘাটে আসি। এখানে তিন ঘণ্টা অপেক্ষা করছি। ফেরি চলবে কি না, কেউ বলতে পারছেন না।’
মাদারীপুরে থেকে ফেরিঘাটে আসা শায়লা সোমা বলেন, ‘গতকাল রোববার মোটরসাইকেলে করে স্বামীর সঙ্গে ঢাকা থেকে মাদারীপুর আসি। ফেরি বন্ধ করে দেবে জানলে আসতাম না। সমস্যা হলে ফেরি বন্ধ করুক, তবে আমাদের পারাপারের তো ব্যবস্থা করতে হবে। আমরা এখন কি করে নদী পার হব?’
এ বিষয়ে বিআইডব্লিউটিসির মাঝিরঘাট শাখার সহব্যবস্থাপক জামিল আহমেদ বলেন, ‘মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি পেলে শিমুলিয়া থেকে মাঝিরঘাটে ফেরি আনা হবে। ঘাটে আটকে পড়া সব মোটরসাইকেল পারাপার করানো হবে।’
সহব্যবস্থাপক আরও বলেন, পদ্মা সেতু চালু হলেও ফেরিঘাট প্রস্তুত আছে। ঘাটে যানবাহন না থাকায় সব ফেরি শিমুলিয়া ঘাটে নোঙর করে রাখা হয়েছে। আজ সকাল থেকে ঘাটে মোটরসাইকেলের চাপ বাড়তে শুরু করেছে। ঘাটে আসা মোটরসাইকেল আরোহীদের পারাপারের জন্য শিমুলিয়া থেকে একটি ফেরি এনে চলাচলের ব্যবস্থা করা হবে।

আজ দুপুরে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় হঠাৎ মন্ত্রীর বাড়ির গেটের সামনে বজ্রপাত হলে সেখানে আগুন ধরে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
১ সেকেন্ড আগে
সরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন করেছে জকসু। এ সময় জকসু প্রতিনিধিরা ‘বেশি মার্ক ভাইভায়, চাকরি হবে পয়সায়’, ‘ভাইবা না মেধা, মেধা মেধা’, ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’ ইত্যাদি স্লোগান দেন।
১৩ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জের বারোবাজারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার বারোবাজার আখ সেন্টারের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে