
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটার ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের ওপর হামলা, নির্যাতন ও ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. রাশেদ খান।
গতকাল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে রাশেদ খান উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী (কাপ-পিরিচ প্রতীক) সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকেরা তাঁর নির্বাচনী প্রতীক ধানের শীষের সমর্থক এবং সংখ্যালঘু ভোটারদের ওপর পরিকল্পিতভাবে হামলা, শারীরিক নির্যাতন, ভয়ভীতি প্রদর্শন ও বাড়িছাড়া করার মতো ঘটনা ঘটাচ্ছে। গত মঙ্গলবার উপজেলার জামাল ইউনিয়নের হরদেবপুর গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকটি পরিবারের ওপর হামলা ও হুমকি দেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ ব্যাহত হচ্ছে বলে দাবি করা হয়।
হামলার শিকার হরদেবপুর গ্রামের কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আনসার মোল্লা, মুনসুর মোল্লা, মনজের মোল্লা, সাখাওয়াত মোল্লা, আলাউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নায়েব আলী, জিল্লু, সুমন, নাজমুলসহ ১০ জনের নাম অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত আবেদনে রাশেদ খান অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ‘এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল এই ধরনের মিথ্যা অভিযোগ করছে।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ানা নাহিদ বলেন, ‘ভুক্তভোগী পরিবারগুলো আমার কাছে এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং আমি ভিডিও ফুটেজ দেখেছি, ঘটনাস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ আইন প্রয়োগকারী সংস্থা পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচ কর্তৃক ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো
৩ মিনিট আগে
রাজশাহীর বাঘায় নিজ বাড়ি থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে বিষের তীব্র গন্ধ পাওয়া গেছে বলে স্থানীয় বাসিন্দারা জানান।
১০ মিনিট আগে
প্রতিষ্ঠানটিতে কোনো কেমিস্ট ছাড়াই বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে ক্রিম, লোশন, শ্যাম্পু, নেইল পলিশ রিমুভার, ফেসিয়াল স্ক্রাব ও আফটার শেভসহ বিভিন্ন ধরনের প্রসাধনী প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া উৎপাদিত পণ্যের কোনো গুণগত মান পরীক্ষা বা ল্যাব টেস্ট ছাড়াই বাজারজাতের প্রস্তুতি চলছিল।
১৬ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর ও উল্লাপাড়া উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা ৫ আগস্ট-পরবর্তী সময়ে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
১৯ মিনিট আগে