Ajker Patrika
শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়

হুইপের ঘোষণায় ক্ষোভ, ক্যাম্পাসের স্থান পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ২১: ৪৭
হুইপের ঘোষণায় ক্ষোভ, ক্যাম্পাসের স্থান পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে শরীয়তপুর কৃষি বিশ্ববিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মশালমিছিল বের করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জেলা সদর থেকে সরিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নিজ এলাকা পূর্ব ডামুড্যায় স্থাপনের ঘোষণার প্রতিবাদে ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ ও মশালমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আধা ঘণ্টার অবরোধে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

আজ রোববার সন্ধ্যায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কোটাপাড়া সেতু-সংলগ্ন এলাকা থেকে মশালমিছিল বের করা হয়। মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে প্রেমতলা মোড়ে গিয়ে শেষ হয়।

প্রেমতলা মোড়ে আন্দোলনকারীরা আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। দাবি মানা না হলে পদ্মা সেতু অবরোধের হুঁশিয়ারিও দেন তাঁরা।

পূর্বনির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এর আগে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শরীয়তপুরবাসী।

‘শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মশালমিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা মাসুম খান, ইউনিয়ন পরিষদ সদস্য বিল্লাল শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান ডালিমসহ অন্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত