
সাতক্ষীরার শ্যামনগরে বুনো শাক রান্নার প্রতিযোগিতা ও খাদ্য উৎসব হয়েছে। প্রকৃতিতে প্রাপ্ত উদ্ভিদবৈচিত্র্য সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে উপজেলার পশ্চিম জেলেখালী গ্রামে আজ সোমবার সকালে এই অনুষ্ঠান হয়।
কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে সবুজ সংহতি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত এ প্রতিযোগিতায় পশ্চিম জেলেখালী গ্রামের ১৬ জন নারী ও পুরুষ অংশ নেন। তাঁরা বাড়ির আঙিনা, খাল-বিল, জলাশয় থেকে কচুশাক, মাটিফোড়া, ডুমুর, বুনো আমড়া, কলমিশাক, থানকুনি, শাপলা, কলার মোচা, আদাবরুন, কলার থোড়, কাটানুটে, ঘুমশাক, তেলাকচু, আমরুল ও মিশ্রিত শাক রান্না করে পরিবেশন করেন।
রান্না শেষে চলে স্বাদ গ্রহণের কর্মসূচি। এরপর ৭ সদস্যের বিচারকমণ্ডলী স্বাদ, পুষ্টিগুণ ও উপস্থাপনার ওপর ভিত্তি করে তিনজনকে বিজয়ী ঘোষণা করেন।
এতে বুনো আমড়া রান্না করে প্রথম স্থান অধিকার করেন যুব কৃষক প্রশান্ত নস্কর, কলমিশাক রান্না করে দ্বিতীয় হন একাদশ শ্রেণির শিক্ষার্থী জবা ও থানকুনি রান্না করে তৃতীয় স্থান অধিকার করেন কিষানি ঝরনা রানী মণ্ডল।
মুন্সিগঞ্জ ইউনিয়ন সবুজ সংহতির সভাপতি ডা. যোগেশ মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য দেবাশীষ গায়েন, উপসহকারী কৃষি কর্মকর্তা মাসুমবিল্লাহ, শিক্ষক হেমা রানী, কিষানি অল্পনা রানী মিস্ত্রি প্রমুখ।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে