সাতক্ষীরার কালিগঞ্জে তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে সাব্বির আহমেদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তিভোগী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা করেন।
গ্রেপ্তার সাব্বির আহমেদ উপজেলা নারায়ণপুর গ্রামের মহসিন গাজীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত বলে জানা গেছে।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে তরুণীর সঙ্গে বিয়ের অনুষ্ঠানে সাব্বির আহমেদের পরিচয় হয়। পরিচয়ের শুরু থেকেই আসামি প্রেমের প্রস্তাব দিয়ে তাঁকে বিরক্ত করতেন। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বাদীর অভিযোগ, এই সম্পর্কের সুযোগে সাব্বির তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এমনকি ঢাকায় নিয়ে গিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাঁকে জোর করে উপজেলা একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গর্ভপাত করানো হয়।
পরে সাব্বির তাঁকে রাজধানীর খিলক্ষেতের একটি বাসায় নিয়ে যান এবং গত ২১ জুন থেকে ১ জুলাই পর্যন্ত একত্রে অবস্থান করেন। সেই সময়েও যুবক তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক চালিয়ে যান এবং নানা ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করেন। পরে তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়ে বিদেশ যাওয়ার কথা বলে যোগাযোগ বন্ধ করে দেন।
এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এজাহার দায়েরের পরপরই অভিযান চালিয়ে আসামি সাব্বির আহমেদকে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গতকাল সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে কালিগঞ্জ থানায় নিয়ে আসা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
১ ঘণ্টা আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
১ ঘণ্টা আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
১ ঘণ্টা আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
২ ঘণ্টা আগে