
প্রধানমন্ত্রী তারেক রহমান সংক্ষিপ্ত সফরে দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী ঘুরে গেছেন। আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে তিনি হেলিকপ্টারে করে মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাডে অবতরণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীকে হেলিপ্যাডে অভ্যর্থনা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহাফুজ উল্লাহ ফরিদ এবং কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে এ সময় হেলিকপ্টার থেকে নামেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
সকাল ১০টা ৫২ মিনিটে মাতারবাড়ী পৌঁছার পর প্রধানমন্ত্রী প্রকল্পের প্রশাসনিক ভবনে যান। সেখানে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় মাতারবাড়ী ১ হাজার ২০০ মেগাওয়াট আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বর্তমান উৎপাদন পরিস্থিতি, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা, প্ল্যান্ট পরিচালনার দক্ষতা, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, নিরাপত্তাব্যবস্থা, সংশ্লিষ্ট অবকাঠামো, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের গুরুত্বপূর্ণ বৈঠক চলে।
এ সময় দেশের গুরুত্বপূর্ণ এ বিদ্যুৎকেন্দ্র শতভাগ দেশীয় প্রকৌশলী ও জনবল দিয়ে পরিচালিত হচ্ছে জেনে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্তোষ প্রকাশ করে তাঁদের দক্ষতার প্রশংসা করেন।
বৈঠক শেষে বিদ্যুৎকেন্দ্র এলাকায় বৃক্ষরোপণের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিমগাছ রোপণ করেন। পরে দুপুর সাড়ে ১২টায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) প্রস্তাবিত প্রকল্প সরেজমিনে দেখতে বের হন তিনি। এ সময় ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, এলএনজি-ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, পেট্রোকেমিক্যাল প্রকল্প, নতুন রিফাইনারির জন্য নির্ধারিত স্থান, এলপিজি, এলএনজি ও কয়লা টার্মিনাল-সংশ্লিষ্ট অবকাঠামো, কয়লা জেটি, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর-সংশ্লিষ্ট এলাকা এবং প্রস্তাবিত ৩ ও ৪ নম্বর কোল পাওয়ারপ্ল্যান্টের স্থান, প্রস্তাবিত অস্থায়ী এলপিজি জেটি ঘুরে দেখেন।
প্রধানমন্ত্রীর মহেশখালী আগমনে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা না থাকলেও ভোর থেকে দলের কর্মী-সমর্থক ও উচ্ছ্বসিত সাধারণ মানুষ মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের মূল ফটকে (সেলফি গেট) এসে ভিড় জমান। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী।
মাতারবাড়ীতে প্রধানমন্ত্রীর এই সফরের মূল আলোচ্য বিষয় ছিল জ্বালানি ও অবকাঠামো ব্যবস্থাপনা-সংক্রান্ত নির্দেশনা, বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার, প্রকল্প পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি, নিয়মিত রক্ষণাবেক্ষণ, দীর্ঘমেয়াদি সমন্বিত জ্বালানি পরিকল্পনা, জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করা, অর্থনৈতিক সক্ষমতা ও পরিবেশগত প্রভাব বিবেচনা করা এবং জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দেওয়া।
পরে বেলা ১টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারে করে মহেশখালী ত্যাগ করে বাঁশখালীর উদ্দেশে রওনা হন।

চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে রোববার রাত ৮টা ১০ মিনিটে দলের সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি মহেশখালীতে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং বাঁশখালী, ফটিকছড়ি ও হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমে অংশ নেন।
৩ মিনিট আগে
চট্টগ্রামে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ যথাযথ বাস্তবায়নে ব্যাংকার, শিল্পপতি ও উদ্যোক্তাদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। সভায় জানানো হয়, প্যাকেজের অর্থ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিতরণ করা হবে।
২৪ মিনিট আগে
পৌর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধানে ৬ দফা সুপারিশের কথা জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। রোববার (৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের পৌর বর্জ্য ব্যবস্থাপনা: সমস্যা, চ্যালেঞ্জ ও টেকসই... ট্যাগ:
১ ঘণ্টা আগে
আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে একটি র্যালি বের হয়...
১ ঘণ্টা আগে