নেত্রকোনার সদর ও দুর্গাপুর উপজেলা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন জেলা সদরের দক্ষিণকাটলি এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী স্বর্ণা আক্তার (২৫) ও দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের বরইউন্দ গ্রামের মৃত আ. লতিফ চৌধুরীর ছেলে শাহীন চৌধুরী (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে দুর্গাপুর উপজেলার পূর্ব বাকলজোড়া এলাকার সোমেশ্বরী নদীতে শাহীন চৌধুরীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। শাহীন চৌধুরী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে।
এদিকে জেলা সদরের জয়নগর এলাকার ভাড়া বাসা থেকে গৃহবধূ স্বর্ণা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। তাতে স্বামীর সঙ্গে অভিমানের কথা লেখা ছিল। চিরকুটে মরদেহ ময়নাতদন্ত না করার অনুরোধও জানানো হয়। তবে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, শাহীন চৌধুরী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের বলেন, খবর পেয়ে দরজা ভেঙে স্বর্ণার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে তাঁর নিজের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটের বক্তব্য অনুযায়ী প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—স্বামীর সঙ্গে অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন।
ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

চট্টগ্রামে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ যথাযথ বাস্তবায়নে ব্যাংকার, শিল্পপতি ও উদ্যোক্তাদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। সভায় জানানো হয়, প্যাকেজের অর্থ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিতরণ করা হবে।
২৩ মিনিট আগে
পৌর বর্জ্য ব্যবস্থাপনার টেকসই সমাধানে ৬ দফা সুপারিশের কথা জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। রোববার (৯ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশের পৌর বর্জ্য ব্যবস্থাপনা: সমস্যা, চ্যালেঞ্জ ও টেকসই... ট্যাগ:
১ ঘণ্টা আগে
আদিবাসী জীবন ও ঐতিহ্যগত জ্ঞান সুরক্ষায় এগিয়ে আসুন—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে একটি র্যালি বের হয়...
১ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে গৃহবধূ ফরিদা বেগম হত্যাকাণ্ডে ১৪ পলিব্যাগে খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে মাথার অংশ মিললেও হাত-পা এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় লাইলী আক্তারসহ চারজনকে আসামি করে মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে