
পিরোজপুরের নেছারাবাদে মো. হামিম খান (১২) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি সে। এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার।
নিখোঁজ হামিম খান উপজেলার সেহাংগল গ্রামের দিনমজুর মো. জাকির খানের ছেলে। সে স্থানীয় সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে দুষ্টুমি করার কারণে হামিমকে তার মা মোছা. ছবি বেগম কিছুটা বকাঝকা করেন। এরপর স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়ে যায় সে। দুপুরে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানতে পারেন, স্থানীয় আব্দুর রহিমের অটোরিকশায় করে হামিম স্বরূপকাঠির দিকে যাচ্ছিল।
এরপর স্বরূপকাঠি, পার্শ্ববর্তী কাউখালীসহ বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িতেও সন্ধান করা হয়েছে। তবে এখন পর্যন্ত হামিমের কোনো সন্ধান পাওয়া যায়নি।
হামিমের মা ছবি বেগম বলেন, ‘শনিবার সকালে দুষ্টুমি করার কারণে ছেলেকে একটু বকাঝকা করেছিলাম। এরপর সে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হয়ে যায়। দুপুরে বাড়িতে না ফেরায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। অনেক জায়গায় খুঁজেও তাকে পাইনি।’
পরিবার সূত্রে জানা গেছে, সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়ার পরও সন্ধান না পাওয়ায় সোমবার সন্ধ্যার পর নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘হামিম নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।’

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি গ্রামে পারিবারিক কবরস্থানে সোমবার দিবাগত গভীর রাতে দাফন করা হয়েছে। এর আগে রাত সাড়ে ১১টার দিকে তাঁর বাবার বাড়ির উঠানে জানাজা অনুষ্ঠিত হয়।
১২ মিনিট আগে
পুলিশের ভাষ্য, জবানবন্দিতে ইমন ঘটনার দায় স্বীকার করেছেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে রাতেই পুলিশি নিরাপত্তায় তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আদালতে জবানবন্দি দেওয়ার সময় ইমন কান্নায় ভেঙে পড়েন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
১৪ মিনিট আগে
স্থানীয় সূত্রের ভাষ্য, টাকা ফেরত নেওয়ার পর আবু বকর বাজারে তাঁর লাগানো নির্বাচনী ব্যানারে কেউ যেন হাত না দেয়, সে বিষয়ে হুমকি দেন। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে বাজারের মাঝখানে পিস্তল বের করে গুলি ছোড়েন বলে অভিযোগ ওঠে। এতে গুলির শব্দে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১ ঘণ্টা আগে
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে এম ইফতেরুল ইসলাম বলেন, ‘এর আগে বিকেলে শিয়ালটির কাটা মাথা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ১০টার দিকে শিয়ালটির মাথা কেটে আনেন উপজেলা ভেটেরিনারি সার্জন মো. মোজাম্মেল হক।’
২ ঘণ্টা আগে