
সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বিপুল পরিমাণ নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ১২ কেজি মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় কোটি টাকা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চালানো এই অভিযানে মো. তারিকুজ্জামান (২৪) নামে এক তরুণকে আটক করা হয়েছে। বিজিবির ধারণা, বিদেশ থেকে আনা এই মাদক সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা চালানো হচ্ছিল।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, নতুন ধরনের মাদক ‘কুশ’ সাতক্ষীরা থেকে মাধবকাটি হয়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার করা হবে—এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল মাধবকাটি বাজারে অভিযান চালায়। অভিযানকালে ১২ কেজি কুশসহ তারিকুজ্জামানকে আটক করা হয়। আটক তরুণ কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের ওহিদুজ্জামানের ছেলে।
বিজিবি অধিনায়ক বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া বিদেশ থেকে বিশেষ এই মাদক এনে ভারতে পাচারের সঙ্গে জড়িত চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।’
বিজিবি সূত্রে জানা গেছে, কুশ মূলত মারিজুয়ানা (গাঁজা) গাছের ফুল বা কুঁড়ি থেকে তৈরি একধরনের বিশেষ মাদক। বিশ্বের বিভিন্ন দেশে এতে অতিরিক্ত টেট্রাহাইড্রোক্যানাবিনল (টিএইচসি) মিশিয়ে তরল, গুঁড়া বা ট্যাবলেট আকারেও বাজারজাত করা হয়। এটি সাধারণ মারিজুয়ানার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও ক্ষতিকর বলে বিবেচিত।
এদিকে আটক তারিকুজ্জামান বিজিবির কাছে দাবি করেছেন, সাতক্ষীরা জেলা পরিষদের পাশ থেকে আরাফাত হোসেন নামে পরিচিত এক ব্যক্তি তাঁকে ঝাউডাঙ্গা এলাকায় অন্য এক ব্যক্তির কাছে একটি ব্যাগ পৌঁছে দিতে বলেছিলেন। কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি ব্যাগটি পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে বিজিবির হাতে আটক হওয়ার পর তিনি জানতে পারেন ব্যাগে কুশ নামের মাদক রয়েছে।

নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না। একই সঙ্গে সরকারি নথিতে প্রকৃত গ্রামের নাম পরিবর্তন করে অন্য নাম ব্যবহার...
২ মিনিট আগে
মহেশখালীর ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের পর জাতীয় গ্রিডে আবারও সরবরাহ শুরু হয়েছে। এতে প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারে...
৬ মিনিট আগে
একটি চিঠি, একরাশ স্বপ্ন আর সংগীতের প্রতি গভীর ভালোবাসা—এই তিনের মিলনেই পূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার খুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের বহুদিনের আশা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর কাছ থেকে একটি হারমোনিয়াম উপহার পেয়েছে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী...
১৪ মিনিট আগে
কিশোরগঞ্জ সদরের একটি মৎস্য খামার থেকে সাবেক এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় নিজ মৎস্য খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাজমুল আলম অনিক (৩৪) একই এলাকার সিরাজ মিয়ার ছেলে।
১৯ মিনিট আগে