সাতক্ষীরার শ্যামনগরে খাসজমি দখলের অভিযোগে উপজেলা যুবদল নেতা জি এম হাবিবুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন কেন্দ্রীয় নেতারা।
আজ সোমবার যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নীতি-আদর্শপরিপন্থী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম হাবিবুল্লাহকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হলো।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন (এমপি) ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার অপকর্মের দায় যুবদল নেবে না। এমনকি তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে সব পর্যায়ের নেতা-কর্মীদের। এ ছাড়া আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, শ্যামনগরের নওয়াবেঁকি এলাকায় সরকারি খাস খতিয়ানের জমি দখলের অভিযোগ ওঠে জি এম হাবিবুল্লাহর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শ্যামনগরের আটুলিয়া মৌজার সরকারি খাস খতিয়ানের জমি সরকারিভাবে বন্দোবস্ত নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিলেন ভুক্তভোগী মেহেদী হাসান। মাসখানেক আগে ওই জমি দখল করেন হাবিবুল্লাহ। এ ছাড়া জমি দখলে রাখতে যুবদলের সাইনবোর্ড টাঙানো হয়।
এ বিষয়ে জি এম হাবিবুল্লাহ বলেন, ‘মেহেদী হাসানের বৈধ কাগজপত্র নেই। আমিও জেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম।’ দলীয় সাইনবোর্ড টাঙানোর বিষয়টি অস্বীকার করেন তিনি।
সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার বলেন, ‘অভিযোগটি এখনো আমার নজরে আসেনি।’

সুনামগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে তিন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা, ভেঙে গেছে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ-রৌয়াইল সড়কের অংশ। পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তাহিরপুর, বিশ্বম্ভরপুর ও মধ্যনগরের নিম্নাঞ্চলও পানিতে তলিয়েছে।
৭ মিনিট আগে
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার দত্তের বাজার এলাকায় শিলা নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে পাগলা থানা-পুলিশ লাশটি উদ্ধার করে।
১১ মিনিট আগে
ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফরিদ হোসেন (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফরিদ হোসেন কালীগঞ্জ শহরের আকবর হোসেনের ছেলে।
১৪ মিনিট আগে
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় চলতি বর্ষায় যমুনা নদীর তীব্র ভাঙনে বসতভিটা ও আবাদি জমি বিলীন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। ঝুঁকিতে পড়েছে ভূঞাপুর-তারাকান্দি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কাম আঞ্চলিক মহাসড়কের শাখারিয়া স্লুইসগেট এলাকা।
১৭ মিনিট আগে