
সাতক্ষীরার তালায় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রোববার ভোরে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কপিলমুনি কাশিমনগর এলাকার অনিমেশ বিশ্বাসের মেয়ে শিপ্রা বিশ্বাস (৩২) ও একই এলাকার দেবব্রত বিশ্বাসের ছেলে অনুপ বিশ্বাস (৩৬)।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, চিকিৎসার বিষয়ে এক আত্মীয়ের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিদের একজনের সঙ্গে ভুক্তভোগী গৃহবধূর পরিচয় হয়। ওই ব্যক্তি চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গত বৃহস্পতিবার বিকেলে খুলনার কয়রা থেকে ভুক্তভোগীকে সাতক্ষীরার তালায় ডেকে নেন। সন্ধ্যা হয়ে যাওয়ায় সেদিন আর চিকিৎসক দেখানো সম্ভব হয়নি। পরে গৃহবধূকে মা-বোনের সঙ্গে রাতযাপনের আশ্বাস দিয়ে একটি বাসায় নিয়ে যান ওই ব্যক্তি।
রাতে ভুক্তভোগীকে ওই বাসায় থাকা এক নারীর সহযোগিতায় খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধজাতীয় কিছু মিশিয়ে খাওয়ানো হয়। এরপর তিনি অচেতন হয়ে পড়লে দুই যুবক তাঁকে পালাক্রমে ধর্ষণ করেন। পরদিন শুক্রবার সকালে গৃহবধূ পালিয়ে গিয়ে তালা থানায় মামলা করেন। মামলা করার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

মিয়ানমারের রাখাইনে সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাবে নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৪ ও ১১ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে ড্রোন ও থার্মাল ইমেজার দিয়ে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।
৩ মিনিট আগে
ভুক্তভোগী শিশুটির মা-বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি তার এক বছরের ছোট ভাইকে নিয়ে কাউনিয়ায় দাদির কাছে থাকত। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় ওসমান গনি শিশুটিকে একা পেয়ে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে নিয়ে যান। সেখানে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময়
১৬ মিনিট আগে
চট্টগ্রামের সিটি গেট পুলিশ চেকপোস্টে বাস থেকে উদ্ধার ব্যাগ গোপনে সরিয়ে ইয়াবা আত্মসাতের উদ্দেশ্যের ঘটনায় সাত পুলিশ সদস্যের সম্পৃক্ততা পেয়েছে সিএমপির তদন্ত কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে রাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনের গতি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ চারটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূর মোহাম্মদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
৩২ মিনিট আগে