Ajker Patrika

গবাদিপশুর জন্য ঘাস কাটছিলেন, বজ্রপাতে প্রাণ গেল চিত্তরঞ্জনের

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 
গবাদিপশুর জন্য ঘাস কাটছিলেন, বজ্রপাতে প্রাণ গেল চিত্তরঞ্জনের
প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় বৃষ্টির মধ্যে জমিতে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চিত্তরঞ্জন আইচ ওই গ্রামের বাসিন্দা কানাই লাল আইচের ছেলে। তিনি স্থানীয় তালা বাজারে দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করে আসছিলেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা সুমন রায় গণেশ জানান, শনিবার সকাল থেকেই তালা এলাকাজুড়ে বৃষ্টিপাত হচ্ছিল। দুপুরের দিকে বর্ষণের মধ্যেই চিত্তরঞ্জন আইচ বাড়ির পাশের একটি মাঠে গবাদিপশুর জন্য জমির ঘাস কাটতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়ার পর বিষয়টি থানায় লিপিবদ্ধ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত