কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুদাম ঘর দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের রাখার অভিযোগ উঠেছে। পাশের একটি সেতু নির্মাণের জন্য ওই গুদাম ঘরটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সেতুর কাজ শেষ হলেও গুদামটি সরানো হয়নি। মাঠ দখলে থাকায় খেলাধুলা ও শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার কেউ দায় নিচ্ছেন না।
এলাকাবাসী জানায়, ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার সড়কের সেতু নির্মাণের ঠিকাদার কুড়িগ্রামের মেসার্স ফাহিম ট্রেডার্স ২০২২ সালের মাঝামাঝিতে নির্মাণসামগ্রী রাখার জন্য পূর্ব বাগভান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পাকা গুদাম ঘর নির্মাণ করে।
সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে তিন থেকে চার মাস আগে। তবে গুদাম ঘরটি এখনো সরেনি। ওই গুদাম ঘরেই মালামাল রেখে অন্য আরেকটি নির্মাণকাজ চালাচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠান। পণ্য আনা নেওয়ার জন্য বিদ্যালয়ে যানবাহন আসতে থাকে। সে জন্য শব্দ দূষণের কারণে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের মাঠে পাকা গুদাম ঘর নির্মাণ করায় বিদ্যালয়ের শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। প্রধান শিক্ষকের যোগসাজশেই বিদ্যালয় মাঠে গুদাম ঘরটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সঙ্গে আলোচনা করে ঠিকাদারি প্রতিষ্ঠান গুদাম ঘর নির্মাণ করেছে। আমি তাদেরকে বলেছিলাম, সরকারি জায়গায় ঘর নির্মাণ ঠিক হবে না।’
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফাহিম ট্রেডার্সের বক্তব্য জানতে তাদের নির্মাণ করা গুদাম ঘরের সামনের তথ্য বিবরণী বোর্ডে দেওয়া মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোন রিসিভ না করায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতির্ময় চন্দ্র সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যালয় মাঠে গুদাম ঘর নির্মাণ করার সুযোগ নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠে গুদাম ঘর নির্মাণ করেছে বিষয়টি জানতাম না। ঠিকাদারকে দ্রুত গুদাম ঘর সরিয়ে নিতে বলা হবে। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে