
রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে যাঁরা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি ছাত্রদল কখনো বেইমানি করবে না।
বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস ও আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ছাত্রদল সভাপতি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের আত্মত্যাগের ঋণ জাতি কখনো ভুলবে না। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদল কাজ করবে। তিনি আরও বলেন, ‘আবু সাঈদের সমাধিস্থল থেকে আমরা প্রতিজ্ঞা করছি, যত দিন বাংলাদেশ থাকবে তত দিন আমরা তাঁদের স্মরণে রাখব। শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখতে আমরা কাজ করে যাব।’
এ সময় তিনি জুলাই-আগস্টের আন্দোলনে নিহতদের বিচার প্রসঙ্গে বলেন, শহীদদের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ছাত্রদল রাজপথে থাকবে।
ছাত্রদল সভাপতি আরও বলেন, বিএনপি সরকার দ্রুততম সময়ে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা করেছে। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত রায় কার্যকর করে দৃষ্টান্ত স্থাপন করবে।

ঝালকাঠি পৌরসভা এলাকার খালের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শহরের জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনব্যবস্থা স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে...
৫ মিনিট আগে
‘১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রুবাইয়া মেহজাবিন সুহি বর্তমানে মাইলস্টোন কলেজের ছাত্রী নন বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
১৪ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়ি থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকার জুবায়ের আহমদের বাড়ি থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।
১৮ মিনিট আগে
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি স্পিডবোটের রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে নদীতে পড়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি মো. সাদিক নিখোঁজ হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে