
রংপুরের হারাগাছে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ইমরান হক স্বাধীন নামে এক যুবক। এ সময় গোপনে শারীরিক সম্পর্কের ছবি ও ভিডিও ধারণ করে যুবক ইমরান (২৬)। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীর কাছ থেকে অর্থ আদায় করা হয়। এ ঘটনায় যুবক ইমরান হক স্বাধীনের বিরুদ্ধে তরুণীর করা মামলায় পুলিশ যুবককে গ্রেপ্তার করে।
আজ রোববার ইমরান হক স্বাধীনকে আদালতে তোলে পুলিশ। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন আদালতের এএসআই আসাদ।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের পরিদর্শক অশোক বলেন, গ্রেপ্তার ইমরান হক স্বাধীন হারাগাছ থানাধীন রংপুর সিটির বাহার কাচনা দাওয়াইটারীর জহুরুল হক বাবলুর ছেলে।
মামলার বরাত দিয়ে তিনি জানান, ২০২০ সালে ভুক্তভোগী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ইমরান হক স্বাধীন। এরপর বিয়ের প্রলোভনে ওই মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করেন ইমরান। এরপর সেই অন্তরঙ্গ ছবি ও ভিডিও দেখিয়ে প্রেমের নাটক করে দীর্ঘ চার বছর একাধিকবার ওই মেয়েকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করে ইমরান। একপর্যায়ে শারীরিক সম্পর্কের অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে ওই মেয়ের কাছ থেকে বিভিন্ন সময় দুই লাখ টাকা হাতিয়ে নেয় ইমরান। পরে মেয়েটি তাকে বিয়ে করার চাপ দিলে ইমরান যোগাযোগ বন্ধ করে দেয়। ইমরানের প্রতারণার বিষয়টি বুঝতে পারে মেয়েটি।
গত বছর পারিবারিকভাবে অন্য এক ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে হয়। বিয়ের প্রায় এক বছর পার হওয়ার পর গত ৫ সেপ্টেম্বর ইমরান তার কাছে থাকা শারীরিক সম্পর্কের অন্তরঙ্গ ভিডিওগুলো মেয়েটির পরিচিত এক বন্ধুর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠায়। ওই বন্ধু মেয়েটি এবং তার স্বামীকে ঘটনার বিষয় জানায়। পরে ভিডিওগুলো মেয়েটির স্বামীর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠায়।
রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশের পরিদর্শক অশোক চৌহান বলেন, এ ব্যাপারে শনিবার দিনগত রাতে ওই নারী বাদী হয়ে ইমরান হক স্বাধীনকে আসামি করে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের ধারায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আজ রোববার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ইমরান হক স্বাধীনকে আটক করে পুলিশ। জব্দ করা হয় শারীরিক সম্পর্কের অন্তরঙ্গ ছবি ও ভিডিও ধারণ করা মোবাইল ফোন।

রাজবাড়ীর কালুখালীতে কৃষক নজরুল ইসলাম খানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবারের সদস্য ও রক্তদাতা সংগঠনের স্বেচ্ছাসেবকেরা। হত্যাকাণ্ডের নয় দিন পরও সব আসামি গ্রেপ্তার না হওয়ার অভিযোগ করেন তাঁরা।
০১ জানুয়ারি ১৯৭০
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপ মণ্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত হবে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
৪ মিনিট আগে
দিনভর রিকশা চালিয়ে রাতে বাড়ি ফিরছিলেন মো. ফয়েজ আহাম্মদ। কিন্তু বাড়ি ফেরা হয়নি তাঁর। মাদকসেবীর অপবাদ দিয়ে একদল লোক তাঁকে ঘিরে ধরে। লাঠি ও রড দিয়ে চলে বেধড়ক পিটুনি। একপর্যায়ে রক্তাক্ত ফয়েজকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় হামলাকারীরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।
৮ মিনিট আগে
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে নয়, জেলেদের নৌকা ঘিরে দস্যুরা হামলার চেষ্টা চালিয়েছিল বলে দাবি করেছে বন বিভাগ। তবে এর আগে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছিলেন, একদল দস্যু ইঞ্জিনচালিত ট্রলারে করে কটকা নদীতে অবস্থানরত পর্যটকবাহী জাহাজের দিকে এগিয়ে যাচ্ছিল।
১৪ মিনিট আগে