
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যেই বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে বাংলাদেশের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই বিশ্বব্যাংক এখন বাংলাদেশের কাছে ক্ষমা চাচ্ছে। যাদের প্ররোচনায় বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ এনেছিল, সেই খালেদা জিয়া এখন দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত।’
আজ বুধবার বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জে সুয়া নদীর ওপর নবনির্মিত একটি ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা আর দেশপ্রেমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বোচাগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হাসান, সাধারণ সম্পাদক আফছার আলী ও আওয়ামী লীগ নেতা মামুনুর রশিদ।
এর আগে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বোচাগঞ্জ থেকে পীরগঞ্জ সড়কের সেনিহারী নামক স্থানে ৩০ মিটার দীর্ঘ পিএসসি গার্ডর ব্রিজের নির্মাণকাজের উদ্বোধন করেন।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২৩ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৫ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪২ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে