
২০ বছর ধরে হাতিয়া ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আজিজার রহমান। নেই এক পা, বয়স ৭০ বছর। পরিবহন ধর্মঘটকে তোয়াক্কা না করে এক পা নিয়েই দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে রংপুরে এসেছেন তিনি।
আজ শুক্রবার বিএনপির সমাবেশস্থলে কথা হয় কুড়িগ্রাম জেলার উলিপুরের তাঁতীপাড়া গ্রামের এই আজিজারের সঙ্গে। তিনি জানান, ২০ বছর ধরে তিনি বিএনপির রাজনীতি করছেন। জীবনের শেষ দিন পর্যন্ত বিএনপির জন্য কাজ করে যাবেন তিনি।
নিজের ভোট নিজে দিতে পারেননি জানিয়ে আজিজার বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোটাধিকার ফিরিয়ে দিতে ভালোবাসার দল বিএনপির ডাকে সাড়া দিয়ে সমাবেশ উপলক্ষে এখানে এসেছি।’
এদিকে রংপুরে বিএনপির বিভাগীয় সম্মেলন আগামীকাল শনিবার। রংপুর কালেক্টর ঈদগাহ মাঠে বিএনপির এই সমাবেশের জন্য চলছে শেষ সময়ের প্রস্তুতি। সমাবেশের আগে ধর্মঘটের অভিজ্ঞতা নিয়ে এবারও আগাম প্রস্তুতির কথা জানিয়েছেন রংপুর বিএনপির নেতা-কর্মীরা। সর্ববৃহৎ জনসমাগম করার টার্গেট নেতা-কর্মীদের।
প্রস্তুতির বিষয়ে রংপুর বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘বিভিন্ন বাধা, ধর্মঘট উপেক্ষা করে সমাবেশস্থলে দলীয় নেতা-কর্মীরা আসতে শুরুর করেছেন।’
তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘মানুষ ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্তি চায়। এই সমাবেশ শুধু বিএনপির নয়, সকল স্তরের সাধারণ মানুষের। মানুষ এই সরকারের পতন চায়। রংপুরের গণসমাবেশই হবে সরকারের পতনের সমাবেশ।’
আবুল কালাম আজাদ আরও বলেন, ‘আপনারা দেখেছেন, এরই মধ্যে ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ সভাস্থলে ছুটে এসেছেন। পুলিশ ও পরিবহনশ্রমিকের ঘাড়ে বন্দুক রেখে যতই সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করুক না কেন, সমাবেশ যেকোনো মূল্যে সফল করা হবে। আগামীকাল রংপুরে গণজোয়ার হবে।’

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
৬ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
৬ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
৭ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৭ ঘণ্টা আগে