অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা ঠেকাতে দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে সেনাবাহিনী থেকে পরিচালক পেল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিনের ব্যবধানে হাসপাতালের পরিচালক পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।
আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে প্রেষণে নিয়োগ দিয়ে তাঁর চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বুধবার তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক হিসেবে যোগ দেন। তিনি রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ছিলেন।
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতির ও অব্যবস্থাপনা নিয়ে রংপুরের নাগরিক সমাজ দীর্ঘদিন ধরে নানা অভিযোগ করে আসছেন। এই হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীচারীদের বিরুদ্ধে বিভিন্নভাবে রোগী ও স্বজনদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। আছে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ১০ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস রমেক হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় রোগী ও স্বজনদের বিভিন্ন অভিযোগ পেয়ে ১২ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউনুস আলীসহ ৪ কর্মকর্তাকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্ত করা হয়।
ডা. মোহাম্মদ ইউনুস আলীর আগে শরীফুল হাসান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে যোগ দিলেও কাজ করতে পারেননি। তাঁকে অপসারণের জন্য হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম বেঁধে দেয়। সেই সময়সীমা পার হওয়ার আগেই হাসপাতালের পরিচালক শরীফুল হাসানকে বদলি করা হয়।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
২৫ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
২৮ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
৪০ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে