
জবাবদিহি থাকলে ফ্যাসিস্ট সরকারের এমন পরিস্থিতিতে পড়ত হতো না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘রাষ্ট্রে জবাবদিহির সংস্কৃতি থাকলে ফ্যাসিস্ট সরকার এমন পরিস্থিতিতে পড়ত না। আমরা জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। প্রধানমন্ত্রী আমাকে সকল সম্প্রচারমাধ্যমে মূল্যবোধভিত্তিক প্রচারণার পরামর্শ দিয়েছেন।’
আজ শুক্রবার শহরের করতোয়া কনভেনশন সেন্টারে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদান এবং শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, ‘বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে।’ পাশাপাশি বগুড়া প্রেসক্লাব পূর্ণাঙ্গভাবে নির্মাণের দায়িত্ব মন্ত্রী হিসেবে তিনি নিয়েছেন বলে জানান। এ ছাড়া টেলিভিশন সেন্টার স্থাপনের কাজ শুরু আশ্বাস দেন মন্ত্রী।
তিনি বলেন, ‘আমাদের সরকারের বয়স এখনো এক মাসও পূর্ণ হয়নি। অনেকের ভোটের কালির দাগও শুকায়নি। কিন্তু প্রধানমন্ত্রী ইতিমধ্যে জনগণের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে, কৃষক কার্ড বিতরণের কাজ চলছে এবং কৃষকদের কৃষিঋণ মওকুফ ঘোষণা করা হয়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্যরা কেউ গাড়ি বা প্লট নেবেন না। সরকারের যাত্রার শুরুতেই আমরা যে কাজগুলো করেছি, তাতে আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ ধারণা পেয়েছে।’
গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, ‘রাষ্ট্রের মালিক জনগণ। আধুনিক সভ্যতায় গণমাধ্যম ছাড়া সভ্যতার চর্চা সম্ভব নয়। গণতন্ত্র ছাড়া রাষ্ট্র ও সমাজ অন্ধকারে থাকে। রাষ্ট্রের সব কর্মকাণ্ড আয়নার মতো তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব।’
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গণমাধ্যমকে স্বাধীন ও দায়িত্বশীল করতে হলে এটিকে সময়োপযোগী করে ঢেলে সাজাতে হবে। সাংবাদিকদের জন্য নেওয়া উদ্যোগগুলো কোনো দয়া বা অনুদান নয়, বরং গণমাধ্যমকে শক্তিশালী করার প্রচেষ্টা।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছিরের (বাছির জামাল) সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বক্তব্য দেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস। সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ।
অনুষ্ঠানে রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ ছাড়া বাকি সাত জেলার ৫৫ জন সাংবাদিককে আর্থিক অনুদান এবং ৪৭ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

জামালপুরের ইসলামপুরে অবশেষে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির (ভিজিএফ) বিনা মূল্যের চাল দুস্থদের মাঝে বিতরণ শুরু করা হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) অনুকূলে বরাদ্দের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়। উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক গতকাল বৃহস্পতিবার দুস্থ
১১ মিনিট আগে
রাজধানীর খিলক্ষেতে এক হোটেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে হোটেলের চার কর্মচারী দগ্ধ হয়েছেন। তাঁদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসা দেওয়া হচ্ছে।
২০ মিনিট আগে
ঝিনাইদহে জামায়াত-বিএনপির সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৬ মিনিট আগে
বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ হারানো বর আহাদুর রহমান সাব্বির ও কনে মার্জিয়া আক্তার মিতুকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। তবে একসঙ্গে নয়, সাব্বিরকে বাগেরহাটের মোংলা উপজেলার শলোবুনিয়া গ্রামে এবং মিতুকে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে।
৩৮ মিনিট আগে