হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শটগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব। আজ শুক্রবার (১৩ মার্চ) র্যাব-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি জাতীয় বন এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি কালভার্টের নিচে ঝোপের মধ্যে প্লাস্টিকের বস্তা থেকে একটি শটগান ও একটি কার্তুজ উদ্ধার করে র্যাব।
র্যাব জানায়, উদ্ধার করা শটগানটি দেশীয় ও একনলা। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শটগান ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চুনারুঘাট থানায় জিডি দায়ের করা হয়েছে। পাশাপাশি উদ্ধার শটগান ও কার্তুজ জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, র্যাব দেশে তৈরি একটি শটগান উদ্ধার করে থানায় জমা দিয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ নাজিম উদ্দিন উল্লিখিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও তার স্ত্রী তাসলিমা আক্তার একই প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ। তাদের তিন সন্তান রয়েছে।
৬ ঘণ্টা আগে
গত ৩০ মে রাজাসন পালোয়ান মার্কেটের সামনে সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় ছাত্রদল নেতা সামিরের এক সহযোগীর সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি ক্ষুব্ধ হন এবং বিষয়টি সামিরকে জানান...
৬ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন নুসরাত জাহান নূপুর। ছেলের পরিবার গরিব হওয়ায় এ বিয়ে মেনে নেয়নি নূপুরের পরিবার। পরে কৌশলে বাড়িতে ডেকে এনে নির্যাতন করা হয় নূপুর ও তার স্বামীকে। মার খেয়ে স্বামী চলে গেলে এলাকায় প্রচার করা হয় নূপুর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৭ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় সঠিক বিচার দাবি করেছেন বেঁচে যাওয়া জুনায়েদ ইসলাম শিফাত।
৮ ঘণ্টা আগে