
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের যমুনা সরকার পাড়া সার্বজনীন কালী মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় মন্দিরের বারান্দায় রাখা প্রতিমাগুলো আংশিক ভাঙা অবস্থায় পাওয়া যায়।
মন্দির কমিটির সভাপতি নিতাই লাল সরকার জানান, ১৯৪০ সাল থেকে এখানে মন্দিরে কালী পূজা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ৭ ডিসেম্বর মন্দিরে কালী পূজা উদ্যাপনের জন্য প্রতিমা নির্মাণের কাজ চলছিল। কাঠামো প্রস্তুত করে মাটির প্রলেপ লাগানো প্রতিমাগুলো শুকানোর জন্য বারান্দায় রাখা হয়েছিল। সন্ধ্যার পর কে বা কারা একটি প্রতিমা উল্টে দেয় এবং চারটি প্রতিমা মন্দিরের পেছনে ফেলে দেয়। তবে মন্দিরের ভেতরে থাকা প্রতিমাগুলোর কোনো ক্ষতি হয়নি।
ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গোয়েন্দা বিভাগ।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, রোববার দুপুর পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। মন্দির কমিটি এখনো লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দোষীদের খুঁজে বের করা হবে।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান বলেন, প্রতিমা ভাঙচুরের বিষয়টি প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার উদ্দেশ্য কে কারা এর সঙ্গে জড়িত তা স্পষ্ট নয়। কোনো প্রত্যক্ষদর্শীও পাওয়া যায়নি।

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রটি থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে পাচার ও মজুতের অভিযোগে দুই দিনে মোট ৯১৫ বস্তা সরকারি ভর্তুকির সার জব্দ করা হয়েছে। এর মধ্যে গতকাল শনিবার সকালে হাসাদাহ বাজার থেকে ৫১২ বস্তা সারসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
২৩ মিনিট আগে
পেশাদারত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে....
১ ঘণ্টা আগে
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের নভেম্বরে ওই ব্যক্তিকে ঢাকা থেকে বিমানে দুবাই, সেখান থেকে মিসর হয়ে লিবিয়ায় পাঠানো হয়। পরে বিশু মন্ডলের সহযোগীদের মাধ্যমে তাঁকে একটি আন্তর্জাতিক মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। সেখানে তাঁকে শারীরিক নির্যাতন করে এর ভিডিও ধারণ করা হয় এবং পরিবারের কাছে সেই ভিডিও পাঠিয়ে...
১ ঘণ্টা আগে