
রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে ১৩ ঘণ্টা পর লালমনিরহাট-সান্তাহার-ঢাকা রেলযোগাযোগ ফের চালু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ৫৫ মিনিটে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের যাত্রার মাধ্যমে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি পীরগাছা রেলস্টেশন এলাকায় ছয়টি বগি লাইনচ্যুত হয়। এ সময় হতাহতের তেমন কোনো ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছু কিছু যাত্রী তাদের মালামাল খোয়া যাওয়ার অভিযোগ তোলেন।
এ ঘটনায় লালমনিরহাট-সান্তাহারসহ দেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আন্তনগর রংপুর এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেসসহ একাধিক মেইল ও কমিউটার ট্রেন ওই রুটের বিভিন্ন স্টেশনে দীর্ঘ সময় আটকা পড়ে। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।
দুর্ঘটনাস্থলে বিকেল পৌনে ৬টায় লালমনিরহাট থেকে আসা একটি রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রম চালায়। পরে পার্বতীপুর থেকে আরও একটি রিলিফ ট্রেন উদ্ধার কার্যক্রমে যুক্ত হয়। বিকেল থেকে রেলকর্মীদের টানা প্রচেষ্টার পর রাত ১টার দিকে লাইনচ্যুত বগিগুলো অপসারণ করা হয়। পরে রেললাইন মেরামত শেষে রাত ১টা ৫৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।
এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে লালমনিরহাট রেলওয়ে বিভাগ চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
পীরগাছা রেলওয়ে স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, রেলওয়ে কর্মীদের নিরলস প্রচেষ্টার পর লাইনচ্যুত বগিগুলো উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
৩৫ মিনিট আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৪১ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে