
নতুন বছরে নতুন হিসাবের খাতা খোলেন ব্যবসায়ীরা। তাই আগের বছরের হিসাব মিটিয়ে নিতে তাঁরা আয়োজন করেন হালখাতা। বাংলা নববর্ষে এটি দীর্ঘদিনের ঐতিহ্য। এ দিনে বেশ আয়োজন করে হালখাতা করা হয়। ভালো খাওয়া–দাওয়ার আয়োজন থাকে।
তবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধার দেওয়া টাকা ফেরত পেতে হালখাতার আয়োজন করেছেন এক শিক্ষক। ধার নেওয়া ব্যক্তিদের স্মরণ করিয়ে দিতেই এমন আয়োজন বলে জানিয়েছেন তিনি। আগামী ১২ জানুয়ারি ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের হোটেল আন্ধারীঝাড়ে হালখাতা অনুষ্ঠিত হবে।
ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এ. এম. এ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল তাঁর পরিচিত বন্ধু–বান্ধবদের বিভিন্ন সময় প্রায় ৪ লাখ টাকা ধার দিয়েছিলেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও কেউ টাকা ফেরত দিচ্ছেন না। নিরুপায় হয়ে তিনি হালখাতার আমন্ত্রণপত্র ছাপিয়ে ৩০ থেকে ৩৫ জনকে দাওয়াত দিয়েছেন।
আব্দুল আউয়াল বলেন, ‘বিভিন্ন সময় পরিচিত ৩০ থেকে ৩৫ জন ব্যক্তি আমার কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা হাওলাত নিয়েছিলেন। যারা টাকা হাওলাত নিয়েছিলেন তাঁদের অনেকবার বলার পরেও টাকা ফেরত দেননি। হাওলাত নেওয়া ব্যক্তিদের মধ্যে এমন ব্যক্তিও আছেন যাদের ফেরত দেওয়ার কথা বারবার বলাও যায় না। তাই এই হালখাতার আয়োজন।’

মানিকগঞ্জে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন অভিযোগ করেছেন, একাত্তরের পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি সন্ত্রাস ও অস্থিতিশীলতার চেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
৭ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
১৯ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
২১ মিনিট আগে
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
২৭ মিনিট আগে