
মাঙ্কিপক্স প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দেশের বিমান ও স্থলবন্দরগুলোকে সতর্কতা জারি করা হলেও দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সতর্কতার বিষয়ে এখনো কোনো লিখিত চিঠি দেওয়া হয়নি। আগের মতোই চলছে হিলি ইমিগ্রেশনের কার্যক্রম।
তবে কোনো পাসপোর্টধারী যাত্রীর মধ্যে অস্বাভাবিক লক্ষণ দেখা গেলে মেডিকেল টিমের শরণাপন্ন করা হবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান।
ওসি বদিউজ্জামান জানান, তাদের কর্মকর্তাদের কাছ থেকে মাঙ্কিপক্স ভাইরাসের সতর্কতার বিষয়ে তারা এখনো কোনো চিঠি বা নির্দেশনা পাননি। তবে তারা ব্যক্তিগতভাবে সতর্ক রয়েছেন, পাসপোর্টধারী কোনো যাত্রী মধ্যে অস্বাভাবিক লক্ষণ দেখা গেলে, সেই যাত্রীকে নিয়ে মেডিকেল টিমের কাছে শরণাপন্ন হবেন বলে জানান তিনি।
এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন দুই থেকে আড়াই শ পাসপোর্টধারী যাত্রী ভারত-বাংলাদেশের মধ্যে যাওয়া-আসা করে থাকেন। পূর্বের ন্যায় যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
মাঙ্কিপক্স সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দাস জানান, করোনার সময় থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট একটি মেডিকেল টিম কাজ করছে। মেডিকেল টিমকে নির্দেশনা দেওয়া হয়েছে, ভারত থেকে আগত কোনো যাত্রীর মধ্যে অস্বাভাবিক কোনো কিছু দেখতে পেলে তাঁরা যেন ভালোভাবে সে যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করেন।
এই সম্পর্কিত পড়ুন:

সৌদি আরবে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নোয়াখালীর সেনবাগের এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম মোহাম্মদ ইউছুফ (২৬)। স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে সৌদি আরবের দাম্মাম শহরে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের...
১ মিনিট আগে
রাজধানীর কাফরুলের বিজয় রাকিন সিটির প্রশাসক আবু মো. ইশতিয়াক আজিজের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বাসিন্দারা। বিজয় রাকিন সিটির ভেতরে আজ শনিবার (১১ এপ্রিল) বিকেলে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়।
৬ মিনিট আগে
ভোলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নজরুল হক অনু এবং সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন লিটন নির্বাচিত হয়েছেন। আজ শনিবার (১১ এপ্রিল) ভোলা প্রেসক্লাব মিলনায়তনে এই নির্বাচন হয়। দুপুরে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা পরিষদের...
২১ মিনিট আগে
কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। এক পাশে পাহাড় এবং আরেক পাশে দিগন্ত ছোঁয়া নীল জলরাশি। এই সড়কে পড়েছে দরিয়ানগর পর্যটনপল্লি, হিমছড়ি ঝরনা, ইনানী ও পাটুয়ারটেক পাথুরে সৈকতসহ বেশ কয়েকটি পর্যটন স্পট। জনপ্রিয় এই পর্যটন স্পটগুলো ফ্রি ইন্টারনেটের আওতায় আনার জন্য...
৪৩ মিনিট আগে