
কখনো পুরুষ আবার কখনো নারী সেনাসদস্য পরিচয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। নারীর বেশ ধারণ করে ও নারীকণ্ঠে কথা বলে ভিডিওকলে বিশ্বাস অর্জনের পর বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিতেন। অনেক সময় নারী কেলেঙ্কারিতে ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন। এমন অভিযোগে রংপুরে নাজমুল হাসান ওরফে জিম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৩।
আজ বুধবার ভোরে র্যাব-১৩ সিপিএসসি রংপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের পীরগাছা উপজেলার অভিরাম গ্রামে অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা নাজমুল হাসান ওরফে জিমকে গ্রেপ্তার করে। তিনি ওই এলাকার মো. সাজ্জাদ হোসেন ওরফে জাহিদুল ইসলামের ছেলে। নাজমুল হাসান দীর্ঘদিন ধরে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্য পরিচয় দিয়ে অনলাইনে প্রতারণা চালিয়ে আসছিলেন।
র্যাব জানায়, নাজমুল সেনা ইউনিফর্ম পরে ভিডিওকলে নিজেকে সামরিক বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিতেন। কখনো জমি কেনাবেচার বিনিয়োগের প্রস্তাব, কখনো বিশেষ সুযোগের প্রলোভন দেখিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। তাঁর এমন প্রতারণার ফাঁদে পড়েন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার সাওয়ালিয়া এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম (৪৫)।
সেনাসদস্য পরিচয়ে নাজমুল ও তাঁর সহযোগীরা রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার ক্রয়ের প্রলোভন দেখান। তাঁরা জানান, দুটি শেয়ার তাঁদের নামে ক্রয় করা আছে, যার একটি এক নারী সেনাসদস্যের। সেই প্লট বিক্রির জন্য রফিকুলকে প্রস্তাব দেওয়া হয়। ইউনিফর্ম পরে ভিডিওকলে বিশ্বাস অর্জন করে তাঁর কাছ থেকে ধাপে ধাপে ১৭ লাখ ২৬ হাজার টাকা নেয় প্রতারকেরা। পরে আরও ৫ লাখ টাকা দাবি করলে সন্দেহের সূত্র ধরে তিনি জানতে পারেন, একটি সংঘবদ্ধ প্রতারণা চক্রের খপ্পরে পড়েছেন। এ ঘটনায় কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানায় প্রতারণার মামলা করেন রফিকুল।

গ্রেপ্তারের সময় নাজমুলের কাছ থেকে একটি করে সেনাবাহিনীর ইউনিফর্ম-কমব্যাট ড্রেস, কমব্যাট গেঞ্জি, ফিল্ড ক্যাপ, টাওয়াল, ট্রাউজার, নৌবাহিনীর ইউনিফর্ম ৩ নম্বর সাদা ড্রেস ও নেভি জার্সি ক্যাপ উদ্ধার করা হয়। এ ছাড়া বিভিন্ন বাহিনীর বিভিন্ন কালারের ক্যানটিন গেঞ্জি ১৫টি এবং ভুয়া এনআইডি কার্ড ৯টি, বাটন মোবাইল পাঁচটি, স্মার্ট মোবাইল একটি, মেয়েদের পরচুলা একগোছা এবং মেকআপ সেট জব্দ করা হয়।
এ বিষয়ে র্যাব-১৩ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তার নাজমুল দীর্ঘদিন ধরে সেনা ও নৌবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণা করছিলেন। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগের অনুসন্ধান চলছে। এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। তাঁকে সংশ্লিষ্ট থানা হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ওয়ারেন্টের আসামি ধরতে গিয়ে তিন পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। আজ শনিবার রাতে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত সোয় ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়। নিহত যুবক দুর্জনী মহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।
৪ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের লাগানো দুই শতাধিক কুলগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে আসাদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আজ শনিবার ভোরের দিকে উপজেলার চক নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
বরিশালের মুলাদীতে পারিবারিক কলহের জেরে কন্যাশিশুসহ বিষপান করেন পিংকি বেগম (২৮)। এতে শিশু সুমাইয়া বেগম (৮) মারা গেলেও বেঁচে আছেন পিংকি। তাঁকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৬ মিনিট আগে