
গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র করা হয়েছে, এমন গোয়েন্দা তথ্যে জরুরি সতর্কতা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাসহ সব ধরনের অপতৎপরতা এড়াতে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ৪৯টি শাখায় পুলিশি পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ঈদের ছুটিতে দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর ও চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলার ষড়যন্ত্র করেছে। প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য স্থানেও একই ধরনের হামলার আশঙ্কা থাকতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় পুলিশ ও আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। ঈদের রাত থেকে তাঁরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়া জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলাজুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।
এসপি মাহফুজুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে, এমন যেকোনো ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। জেলাজুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখাসহ পল্লী বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদের ছুটির সুযোগে যাতে কেউ রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করতে না পারে, সে জন্য গোয়েন্দা বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে।’

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে