
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে পুণ্য খাল পুনঃখনন প্রকল্পের আওতায় খালের দুই তীরে ৭ হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ পুণ্য খালের দুই তীরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রকল্পে কর্মরত শ্রমিকেরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ‘পুণ্য খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পানির প্রবাহ স্বাভাবিক থাকবে। পাশাপাশি খালের দুই তীরে ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন সম্প্রসারণ হবে।’
তারিকুল ইসলাম আরও বলেন, পর্যায়ক্রমে খালের উভয় তীরে ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটবে, অন্যদিকে স্থানীয় জনগণও দীর্ঘ মেয়াদে এর সুফল ভোগ করতে পারবেন।

টাঙ্গাইলে বিএনপির সমাবেশে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিরোধ করা হবে। রাজপথে বিশৃঙ্খলা করে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা হলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৩ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. এবাদুল হক (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী পার হওয়ার সময় নৌকা থেকে ছিটকে পড়ে উজির মণ্ডল (৬০) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে বারমাইল থেকে ঈশ্বরদীর দাদাপুর চরে যাওয়ার পথে মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশী গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে