
পঞ্চগড়ে দুজনকে গলা কেটে হত্যার গুজব ছড়িয়ে সড়ক অবরোধ ও একটি মাইক্রোবাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ট্রাকস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে গাড়িটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে আটক করা হয়েছে।
এদিকে শনিবার দিবাগত রাত ১টার পর থেকে পঞ্চগড় শহরে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। আজ রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত শহরের ইন্টারনেট সংযোগ স্বাভাবিক হয়নি।
এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাকেলে কয়েকজন যুবক শহরের মোড়ে মোড়ে গিয়ে গুজব রটায়—আহমেদনগরে আহমেদিয়া সম্প্রদায়ের লোকজন দুজনকে হত্যা করেছে। তখন দোকানপাট বন্ধ করে লোকজন দিগ্বিদিক ছুটতে থাকে। কিছু যুবক হোটেলের রান্নার জ্বালানি কাঠ নিয়ে দলবদ্ধ হয়ে সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে পড়েন। এরপর তাঁরা ধাক্কামারা মোড়ে ঢাকা-পঞ্চগড় সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিলে সেখান থেকে আধা কিলোমিটার দূরে নগরীর ট্রাক টার্মিনালের সামনে কয়েক শ ক্ষুব্ধ মানুষ একত্রিত হয়ে একটি মাইক্রোবাসে আগুন দেয়। এ সময় পঞ্চগড়ের শহরের কদমতলা এলাকায় একটি জুতার দোকানে লুটপাটের ঘটনাও ঘটে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ডিউটি অফিসার এএসআই তরুণ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে গুজবের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। গুজব রটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১৯ জনকে আটক করা হয়েছে।’
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাৎ সম্রাট আজকের পত্রিকাকে বলেন, ‘গুজবের বিষয়ে মসজিদের মাইকে ব্যবসায়ী ও বাজারে আসা লোকজনকে জানানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আশা করা যায়, আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’
উল্লেখ্য, আহম্মদনগর এলাকায় তিন দিনব্যাপী আহমদিয়া সম্প্রদায়ের সালানা জলসার আয়োজন করা হয়। এই জলসা বন্ধের দাবিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় শাখা, সম্মিলিত খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদ, ইমান-আকিদা রক্ষা কমিটি, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতি, পঞ্চগড় কওমি ওলামা পরিষদ ও জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নেতা-কর্মীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। এরপর শুক্রবার বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মিছিলে বাধা দেওয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হন।

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যার পানিতে ডুবে মুশফিকুর রহিম (২১ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুশফিকুর ওই গ্রামের প্রবাসী নাছির উদ্দিনের ছেলে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সমস্যা, সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণ এবং করণীয় নির্ধারণে চারটি সংসদীয় আসনভিত্তিক সমন্বয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র শাহাদাত হোসেন।
১ ঘণ্টা আগে
যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর টিনের ছাউনি দেওয়া একটি খোলা ঘরে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলা ক্লাস চলছিল। সেখানে কোথাও দরজা নেই, জানালা নেই। নেই শিক্ষকদের বসার আলাদা কক্ষ, নেই অফিস ও শৌচাগার। হঠাৎ বাতাস জোরে বইলে টিনের ছাউনি কেঁপে ওঠে।
১ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, তাঁর দলের কোনো নেতাকর্মী কিংবা অন্য কোনো দুর্বৃত্ত চাঁদাবাজি বা দখলবাজির সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি বা অনিয়ম চলতে দেওয়া হবে না।
২ ঘণ্টা আগে