পঞ্চগড়ে দেবীগঞ্জে উপজেলায় নদী পার হতে গিয়ে পানিতে ডুবে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সুলতানপুর এলাকার ছাতনাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত কৃষকের নাম বিকাশ চন্দ্র অধিকারী (৩৫)। তিনি দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বন্দর পাড়া এলাকার মৃত ভারত চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুরে বিকাশ চন্দ্র কৃষিজমির কাজ শেষ করে বাড়ি ফেরার সময় পাড় হওয়ার জন্য নদীতে নামেন। এ সময় নদীর পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে বিকাশ চন্দ্র অধিকারীর মরদেহ উদ্ধার করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মোহাম্মদ ইখতেখারুল মোকাদ্দেম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।’

সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা সংস্কারের কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগে সংবাদ প্রকাশের এক দিন পরই কাজ শুরু হয়েছে। শনিবার সকাল থেকে প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ শুরু করেন সংশ্লিষ্টরা।
২ মিনিট আগে
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে দুই পুলিশ কর্মকর্তা (অফিসার) আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
এর আগে কবর স্থানান্তরে বিলম্ব হচ্ছে—এমন তথ্য জানিয়েছিল আহমদ ছফার পরিবার। এ নিয়ে বুধবার (২৪ জুন) আজকের পত্রিকায় প্রকাশিত হয়, ‘আহমদ ছফার কবর স্থানান্তরে সিটি করপোরেশন রাজি, জেলা প্রশাসন নীরব’।
৪০ মিনিট আগে
ইতালির রাজধানী রোমে নিজ বাসায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারী, শিশুসহ নিহত হয়েছেন একই পরিবারের তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতদের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায়।
১ ঘণ্টা আগে