
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রংপুর জেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আজ মঙ্গলবার সকালে পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের মধ্যে গাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় কুমেদপুর-টুকুরিয়া সড়ক, ধাপেরহাট-চতরা সড়ক এবং জেলা পরিষদের ডাকবাংলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। তিনি আরও বলেন, এ ধরনের কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সম্পাদক জাকির হোসেন, পীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জুতার ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের সময় দুই মামা-ভাগনেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৪ হাজার ৭৫০টি ইয়াবা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ মঙ্গলবার সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে মনোয়ারা সনো সেন্টারের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট পাওয়ায় ওই স্বাস্থ্যকেন্দ্রকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে জীবননগর উপজেলা এলাকায় এই অভিযান পরিচালিত
৬ মিনিট আগে
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় পথচারী দাদি ও নাতি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উজিরপুর উপজেলার পশ্চিম জয়শ্রী কাজীবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পশ্চিম জয়শ্রী গ্রামের মৃত পান্নু কাজীর স্ত্রী রোকসানা ইয়াসমিন (৬৫) ও নিহতের নাতনি আরফা (৭)।
১৪ মিনিট আগে
দুই দিন ধরে মৌলভীবাজারের আকাশে সূর্যের আনাগোনা। তাই একটা মুহূর্ত আর নষ্ট না করে কৃষক তড়িঘড়ি শুকিয়ে নেওয়ার চেষ্টা করছেন টানা বৃষ্টিতে প্রায় পচে যাওয়া কাটা ধান। তবে হাওরে যেসব ধান পানিতে ডুবে গেছে, সেগুলো আর ঘরে তোলার সুযোগ নেই কৃষকের। হাওরের বাইরের এলাকা থেকে পানি কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ধান কিছুটা
৩১ মিনিট আগে