
চুয়াডাঙ্গার জীবননগরে মনোয়ারা সনো সেন্টারের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট পাওয়ায় ওই স্বাস্থ্যকেন্দ্রকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের উদ্যোগে জীবননগর উপজেলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এর আগে অভিযানে বিভিন্ন ফিলিং স্টেশন, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে তদারকি চালানো হয়।
জানা গেছে, উপজেলার মোছা. মনোয়ারা খাতুনের ‘মনোয়ারা সনো সেন্টার অ্যান্ড নার্সিং হোম’-এর অপারেশন থিয়েটারের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ল্যাবরেটরির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ করা ছিল। এসব মেয়াদোত্তীর্ণ সামগ্রী সংরক্ষণ ও ব্যবহারের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সংশ্লিষ্ট চিকিৎসাপ্রতিষ্ঠানকে ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট ব্যবহার না করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা আক্তার রুনা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুতোরাব বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি ও ফার্মেসি মনিটরিংয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় চারটি মামলায় ১ লাখ ১৩ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
৫ মিনিট আগে
সিলেট নগরীর রায়নগরে প্রবীণ আওয়ামী লীগ নেতা, তাঁর স্ত্রী ও তাঁদের গৃহপরিচারিকা নৃশংসভাবে খুন হয়েছেন। কাজের মেয়ের সঙ্গে তর্কের জেরে এই ট্রিপল মার্ডারের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযুক্ত রংমিস্ত্রি বাবুল মিয়াকে (৪০) আজ বুধবার বিকেল ৫টার দিকে তাঁর বাসা থেকে আটক করেছে পুলিশ।
১৩ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে হ্যাপি মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার রণচন্ডী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তার ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেনের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন। ৬ আগস্ট শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকিরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। এর আগে গত ৭ মে সিলেট স
২০ মিনিট আগে