
গণঅধিকার পরিষদের সঙ্গে উত্তেজনার মুখে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, রংপুরে জাতীয় পার্টিকে দুর্বল ভেবে কেউ ভুল করলে তাঁর জোরালো জবাব দেবেন। তিনি বলেন, ‘সবগুলার হাত-পা ভেঙে দিয়ে দেব একেবারে। শক্তি থাকলে আসুক, কেউ যদি সহযোগী থাকে, তাদের নিয়ে আসুক। ওদের যদি শক্তি-সামর্থ্য থাকে তো আসি দেখুক। কী অবস্থা হয়।’
আজ শনিবার দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দলের মহানগর ও জেলা নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচিতে মোস্তাফিজার এমন হুঁশিয়ারি বার্তা দেন।
রাজধানীর কাকরাইলে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের আহত হওয়ার বিষয়ে মোস্তাফিজার বলেন, ‘ভিপি নুর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে মা বলে ডেকেছিল। এখন তারা হলো ফ্যাসিস্টবিরোধী। যখন ২০১৪ সালে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যানকে সিএমএইচে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হলো, একটা লোক বা দল এর বিপক্ষে কথা বলেনি।’
জাতীয় পার্টি একক শক্তি উল্লেখ করে মোস্তাফিজার বলেন, ‘কারও পার্টি অফিস ভাঙচুর করা, কাউকে লাঞ্ছিত করা—এই ধরনের জাতীয় পার্টির ইতিহাসে নেই। এখন তারা পায়ে পড়ে কীভাবে ঝগড়া লাগানো যায়, সেই প্রচেষ্টায় তারা লিপ্ত। তবে আমাদের স্পষ্ট হুঁশিয়ারি, রংপুরে কোনো অন্যায় বরদাশত করা হবে না।’

দেশে আইনের শাসনের কোনো পরিস্থিতি নেই বলে দাবি করে জাপা নেতা বলেন, ‘মানুষের জীবনের নিরাপত্তা নেই। মুক্তিযোদ্ধাদের প্রতিনিয়ত হেনস্তা করা হচ্ছে। একটা ১৬-১৭ বছরের ছেলে প্রবীণ মুক্তিযোদ্ধার শার্টের কলার চিপে ধরছে। তাঁকে ধাক্কা নিয়ে মাটিতে ফেলিয়ে দিচ্ছে। এই যদি দেশের অবস্থা হয়, তাহলে এই লাল-সবুজের পতাকা, এই স্বাধীন বাংলাদেশ—বিপদের সম্মুখীন হয়ে গেছে।’
মোস্তাফিজার বলেন, ‘আমরা চেষ্টা করছি, এই মব ঠেকানোর জন্য। মব সংস্কৃতি যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ দেশ একটা অস্থিতিশীল পরিস্থিতিতে থাকবে। আমরা যে নির্বাচনের কথা চিন্তা করছি, সেই নির্বাচনও হবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।’
অবস্থান কর্মসূচিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা কমিটির আহ্বায়ক আকমল হোসেন লেবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিলন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে রাজশাহী মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের তালাইমারি শহীদ মিনার এলাকার নদীতীরে বসবাসরত বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
২ ঘণ্টা আগে
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, কোনো রাস্তার ওপর অবৈধভাবে দোকানপাট বসতে দেওয়া হবে না। অবৈধ দোকানের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে এবং তারা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। লালপুরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত
২ ঘণ্টা আগে
পাবনার ঈশ্বরদীর পদ্মার চরে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রকল্প-সংশ্লিষ্ট দেশি-বিদেশি উদ্যোক্তা ও কর্মকর্তারা আজ বুধবার দুপুরে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়ার চরের জমি ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করেছেন।
২ ঘণ্টা আগে
বগুড়ার ধুনটে সড়কের সরকারি গাছ রাতের আঁধারে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। গত দুই বছর ধরে সড়কের বিভিন্ন স্থান থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। পুলিশ কয়েক দফা অভিযান চালিয়ে কাটা গাছের গুঁড়ি উদ্ধার করলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
২ ঘণ্টা আগে