
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৩টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। দিনাজপুর বোর্ডের প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, দিনাজপুরের দুটি, ঠাকুরগাঁওয়ের তিন, লালমনিরহাটের তিন ও পঞ্চগড়ের দুটি এবং গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীর একটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।
আজ বুধবার শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, দিনাজপুর বোর্ডের অধীনে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগোর কলেজ থেকে ১৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। একই জেলার সদর উপজেলার সালন্দর মহিলা কলেজ থেকে ১১ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগর দাবড়ির হাট বিএল হাইস্কুল অ্যান্ড কলেজ, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আলহাজ তমিজ উদ্দিন কলেজ, একই জেলার বোদা উপজেলার ম্যারেয়া হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন করে পরীক্ষার্থী অংশ নিয়ে কেউ পাস করেনি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নাসির উদ্দিন কলেজ থেকে ছয়জন এবং একই জেলার কালিগঞ্জ উপজেলার দুহুলি এসসি হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন পরীক্ষার্থীয় অংশ নিয়ে কেউ পাস করেনি। নীলফামারীর জলঢাকা উপজেলার চেওড়াডাঙ্গী হাইস্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সনকা আদর্শ কলেজ থেকে তিনজন করে পরীক্ষার্থীর কেহ-ই পাস করেনি।
এদিকে, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা মহিলা কলেজ, দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার উত্তর লক্ষ্মীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া মহিলা কলেজ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন করে পরীক্ষার্থী অংশ নিয়েও ফেল করেছে।
এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন আজকের পত্রিকাকে জানান, এ বিষয়ে বিধি অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

রাজধানীতে নাগরিক উদ্যোগে এবার তিন দিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করা হচ্ছে। ঈদের দিন বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিলের পাশাপাশি চাঁদরাতে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক আয়োজন এবং ঈদের পরদিন ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হবে।
২০ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাই হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন তাহমিনা বেগম (২৫) নামের এক প্রসূতি। সেখানে তাঁর একটি সন্তান জন্ম হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়।
২৭ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীনগর হঠাৎপাড়া গ্রামে স্ত্রী মোছা. নাসিমা বেগমকে (৪৫) হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে রাখার অভিযোগ উঠেছে স্বামী মিজানুর রহমানের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রাণীনগর...
৩৩ মিনিট আগে
শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি বলেন, এ নিয়ে আনিস আলমগীরের বিরুদ্ধে থাকা দুটি মামলায় জামিন পেলেন। সে ক্ষেত্রে তাঁর কারামুক্তিতে বাধা নেই।
৪১ মিনিট আগে