গাইবান্ধার গোবিন্দগঞ্জে সুখদেব কুমার সরকার (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোর ৪টার দিকে পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকার বিথী দই কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার কর্মচারী মনির হোসেন ও সুমন নামে দুজনকে থানায় নিয়েছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেন। নিহত সুখদেব বগুড়ার শিবগঞ্জ থানার দেউলিয়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের বীরেন চন্দ্র সরকারের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সুখদেব প্রায় ১০ বছর ধরে গোবিন্দগঞ্জ পৌরশহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকায় বিথী দই ভান্ডার কারখানায় কারিগর হিসেবে কাজ করেন। প্রতিদিনের ন্যায় ঘটনার রাতে কারখানায় কাজ করছিলেন। এ সময় রাত পৌঁনে ৪টার দিকে কে বা কারা তাঁকে ছুরিকাঘাত করে। তাঁর ডাক-চিৎকারে কারখানার অন্যরুমে থাকা দুই ব্যক্তি মুমুর্ষ অবস্থায় সুখদেবকে উদ্ধার করে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে বর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী নমিতা রানী বলেন, সংসারে একমাত্র উপার্জনকারী স্বামীকে হত্যা করা হয়েছে। বড় মেয়ের বয়স ৪ বছর এবং কোলে ২ মাসের কন্যা সন্তান নিয়ে দুঃচিন্তায় পড়ে গেলাম। সন্তানদের জন্য সারা দিনরাত পরিশ্রম করে মাসে ২ থেকে ৩ বার বাড়িতে আসতেন। এখন এই শিশু সন্তান নিয়ে কিভাবে দিন কাটাব আমি। স্বামী হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনে বিচার চাই।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। কারখানার দুই শ্রমিককে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সেইসঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে