
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চোরাই পথে ভারত থেকে আনা ৫৫টি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) যৌথ দল। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মোবাইল ফোন জব্দ করা হয়।
এ সময় মোবাইল ফোন চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এনামুল হক অন্তর (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাইয়ের বিএসসিপাড়া এলাকার ময়েন আলীর ছেলে।
পুলিশ জানায়, শিলখুড়ির আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে ভারতীয় চোরাই মোবাইল ফোন বিক্রি করা হচ্ছে। চোরাকারবারি চক্র ভারতের বিভিন্ন স্থানে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন সীমান্তের এপারে এনে বাংলাদেশের ভেতরে ছড়িয়ে দিচ্ছে। এতে অবৈধ ও নিবন্ধনবিহীন আইএমইআই-যুক্ত চোরাই মোবাইল ফোন দেশের ভেতরে ছড়িয়ে পড়ছে। অপরাধী চক্র এসব ফোন ব্যবহার করে দেশের ভেতরে অপরাধ সংঘটিত করে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মো. মতিউর রহমানের নেতৃত্বে পুলিশ ও বিজিবির একটি দল যৌথ অভিযান চালায়। এ সময় এনামুলের বসতবাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল সেট জব্দ করা হয়। চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে এনামুল হক অন্তরকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা মোবাইল ফোনের মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভো ব্যান্ডের ফোন রয়েছে। এসব মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ টাকা।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় এলাকাটি মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। বিজিবির সহায়তায় যৌথ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা মোবাইল ফোনগুলো জব্দ করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে আগামী দিনেও বিজিবির সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হবে।

ঠাকুরগাঁওয়ে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বাড়ছে শিশুদের সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট। নিউমোনিয়া, টাইফয়েড ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে ২৫০ শয্যার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি শয্যায় একধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। এর সঙ্গে রয়েছে চিকিৎসক ও নার্সের ঘাটতি।
২ মিনিট আগে
সাগর উপকূলেই জন্ম ও বেড়ে ওঠা জাফর আলমের। বয়স ৫৫ বছর ছুঁই ছুঁই। বাপ-দাদার পথ অনুসরণ করে ৩৫ বছর ধরে জড়িয়ে আছেন জেলে পেশায়। অন্য কোনো পেশা তাঁর তেমন আয়ত্তে নেই। দীর্ঘ অভিজ্ঞতার পর প্রায় এক যুগ আগে ছোট আকারের একটি নৌকার মাঝির দায়িত্ব নেন। সাগরের আবহাওয়া সম্পর্কেও তাঁর রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা।
১২ মিনিট আগে
‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’—এমন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওটি লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনের বলে দাবি করা হচ্ছে। এতে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তিকে ‘বাবা’ সম্বোধন করে পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক...
৩১ মিনিট আগে
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৭) হত্যাকাণ্ডে মামলা তুলে নিতে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী ও স্বজনেরা। নিজেদের নিরাপত্তা, আসামিদের গ্রেপ্তারসহ ১১ দফা দাবিতে আজ সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
৩৫ মিনিট আগে