Ajker Patrika

রংপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
গ্রেপ্তার মাইদুল ইসলাম মুকুল ও জসমত আলী। ছবি: সংগৃহীত

রংপুরের কাউনিয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল। এর আগে গতকাল সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার হারাগাছ ইউনিয়নের সিট নাজিরদহ গ্রামের মাইদুল ইসলাম মুকুল (৩৩) ও টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের জসমত আলী (৬০)। মুকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য এবং জসমত আলী ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক।

ওসি বাদল কুমার মণ্ডল জানান, গত ১২ নভেম্বর ভোরে উপজেলার খোর্দ্দভূতছড়া এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা দলবদ্ধ হয়ে নাশকতার চেষ্টা করেন। এ ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মাইদুল ইসলাম মুকুল ও জসমত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত