রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রংপুর নগরীর কামারের মোড় এলাকায় আজিজুল হক ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থীর নাম শাহনাজ আক্তার (মুন্নি)। তিনি বিশ্ববিদ্যালয়ের দশম ব্যাচের শিক্ষার্থী। তাঁর বাড়ি গাইবান্ধার সদর উপজেলার দক্ষিণ ঘাগোয়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা ৩টা থেকে শাহনাজের রুমের জানালা-দরজা বন্ধ ছিল। বিকেল পেরিয়ে রাত হলেও শাহনাজ দরজা না খোলায় রাত সাড়ে ৮টা থেকে বান্ধবীরা দরজায় নক করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে দেখতে পান শাহনাজ ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলছেন। তাঁদের ধারণা, বেলা ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে তিনি আত্মহত্যা করেছেন।
এদিকে ময়নাতদন্ত ছাড়াই রাত ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাঁর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল জাগে, কেন তদন্ত করা হলো না?
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রব্বানী বলেন, শিক্ষার্থীর পরিবার তদন্ত চায়নি, তারা মেয়ের মরদেহ চেয়েছে। পরে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ইজার আলি বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। একটি কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় মেয়েটির ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি, মেস মালিক সমিতির সভাপতির উপস্থিতিতে দরজা ভেঙে শাহনাজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।’
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) ইজার আলী আরও বলেন, আলামত হিসেবে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট তাঁরা ওই ঘরে পাননি। তবে বান্ধবী, পরিবার এবং মেসের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তে জানা গেছে, শাহনাজের গ্রামের বাড়ির দিকে একজনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকের বিয়ে করার খবর পেয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। এ ঘটনায় আরও তদন্ত করা হচ্ছে। পুরো বিষয়টি তখন জানা যাবে।

রাজধানীর দরিদ্র শ্রমজীবীদের তিন বড় আবাসস্থল কড়াইল, ভাষানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের জন্য সমন্বিত পরিকল্পিত আবাসন প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হতে...
৬ ঘণ্টা আগে
বগুড়ার বেসরকারি চিকিৎসা খাত চলছে নিয়ন্ত্রণহীনভাবে। বিভিন্ন অনিয়মের কারণে ইতিমধ্যে ৭৬টি প্রতিষ্ঠান বন্ধ করা হলেও পরে ভিন্ন নামে আবারও চালু করা হয়েছে। তবে এর বাইরে রয়েছে আরও শতাধিক অনুমোদনহীন প্রতিষ্ঠান। অনেক প্রতিষ্ঠানের নেই প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষিত জনবল ও নিরাপদ চিকিৎসাব্যবস্থা।
৬ ঘণ্টা আগে
সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে বঙ্গোপসাগরে মাছ শিকারে টানা ৫৮ দিনের নিষেধাজ্ঞা দিয়েছিল সরকার। নিষেধাজ্ঞা শেষে ১১ জুন মধ্যরাত থেকে উপকূলীয় জেলা বরগুনার পাথরঘাটা উপজেলার প্রায় ৪০ হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান।
৭ ঘণ্টা আগে
রংপুরের বদরগঞ্জ উপজেলায় ১৩ মাস আগে জব্দ করা ১৮৩ বস্তা চাল অভিযুক্ত চাল ব্যবসায়ী বাপ্পি কুণ্ডুকে দিয়ে দিল খাদ্য বিভাগ। গত সোমবার দুপুরে ওসিএলএসডি কার্যালয়ে প্রেস ব্রিফিং করে বাপ্পি কুণ্ডুর হাতে চালের বস্তাগুলো তুলে দেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক বিপ্লব কুমার সিংহ এবং গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৭ ঘণ্টা আগে