
সদ্য কারামুক্ত জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘জনসমর্থন থাকলে কেউ পালায় না, যারা বড় বড় কথা বলেছে তারাই পালিয়েছে। আমরা পালাইনি। আমাদের কেউ পালায়নি।’ আজ বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে নেমে জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, ‘আমাদের মীর কাসিম আলীর যুদ্ধাপরাধের মামলা যখন শুরু হয়, তখন তিনি আমেরিকায় ছিলেন। ওনাকে বলা হয়েছিল আপনি আসবেন না। উনি বলেছিলেন, আমি তো কোন অপরাধ করিনি। আমি আমার দেশেই মরব। উনি দেশে এলেন। আর যারা বড় বড় কথা বলেছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে।’
এ টি এম আজহার বলেন, ‘আমি ১৪ বছর কারাবরণ করার পর মুক্ত হয়ে আমার নিজ এলাকায় যাচ্ছি। এর জন্য দেশবাসী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন, আমি এখন নিজের মতামত নিজে প্রকাশ করতে পারি।’ এ সময় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় সৈয়দপুর বিমানবন্দরে জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমসহ কেন্দ্রীয়, রংপুর মহানগর, জেলা ও উপজেলা আমির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ টি এম আজহারুল ইসলাম তারাগঞ্জ ও বদরগঞ্জে স্থানীয় জামায়াত আয়োজিত দুটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে