
রংপুর মহানগরের হারাগাছ থানাধীন এলাকায় সরকারি রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে ব্যবহারের জন্য সংরক্ষিত ৩ লাখ ৬৬ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হামিদুল ইসলাম (৬৫) নামের একজনকে আটক করা হয়েছে।
আজ সোমবার রংপুর সিটির চান্দকুটি সৎবাজার আঠারোদোন এলাকায় অভিযান চালানো হয়। আটক হামিদুল ইসলাম ওই এলাকার মৃত জমশেদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার চৌহান।
অশোক কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে হারাগাছ থানা-পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় হামিদুলের ঘর থেকে ৩ লাখ ৬৬ হাজার নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যান্ডরোলের মূল্য প্রায় সাড়ে ৩২ লাখ টাকা।
অশোক কুমার চৌহান আরও বলেন, আটক ব্যক্তিসহ বেশ কয়েকজন নকল ব্যান্ডরোল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় আটক হামিদুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে স্থানীয় অসাধু কারখানার মালিকেরা এসব নকল ব্যান্ডরোল কিনে বিড়ি প্রস্তুত ও বাজারজাতের মাধ্যমে সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার চেষ্টা করছিলেন।
রংপুর মেট্রোপলিটন উপপুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী বলেন, সরকারি রাজস্ব সুরক্ষা, নকল ও অবৈধ পণ্য প্রতিরোধ এবং অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে।

বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
২১ মিনিট আগে
বরিশাল নগরের দপদপিয়া সেতুর মাঝামাঝি পৌঁছালে শুরু হয় খানাখন্দ। একটি সেতুর ওপর যে বড় বড় গর্ত হয়েছে, স্থানীয়দের ভাষায়, ‘এটা নজিরবিহীন।’ তবে শুধু সেতুতে নয়, সেতুর পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিরো পয়েন্ট পর্যন্ত রয়েছে এমন বড় বড় গর্ত। এতে বাড়ছে দুর্ঘটনা।
৩৬ মিনিট আগে
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় পাঁচজনকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাঁদের হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মোবাইল চুরির অভিযোগে আটক...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে যুবলীগ নেতা মনোয়ার হোসেন মণ্ডল জীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের উপজেলা শাখার সহসভাপতি।
৪ ঘণ্টা আগে