
ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠ থেকে চলমান এসএসসি পরীক্ষার ৫০টি উত্তরপত্র উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিদ্যালয়ের বড় মাঠের উত্তর-পূর্ব কোণে শহীদ মিনারের পাশ থেকে খাতাগুলো পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে কয়েকজন যুবক মাঠে ঘোরাঘুরির সময় এক কোণে পড়ে থাকা খাতার বান্ডিল দেখতে পান। পরে কাছে গিয়ে তাঁরা বুঝতে পারেন, এগুলো চলমান এসএসসি পরীক্ষার ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের উত্তরপত্র। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাতাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা ৫ মে অনুষ্ঠিত হয়েছিল। উদ্ধার হওয়া বান্ডিলে মোট ৫০টি উত্তরপত্র রয়েছে।
এ বিষয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মোতাহার উল আলম বলেন, ‘পরীক্ষা শেষে নিয়ম অনুযায়ী কেন্দ্র থেকে উত্তরপত্রগুলো বোর্ডে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী সময়ে বোর্ড থেকে সেগুলো মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। গতকালই বোর্ড থেকে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের উত্তরপত্রগুলো পরীক্ষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। কোনো শিক্ষক উত্তরপত্র নিয়ে বাড়ি ফেরার পথে হয়তো অসাবধানতাবশত সেগুলো হারিয়ে ফেলেছেন।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ বড় মাঠ থেকে এসএসসি পরীক্ষার উত্তরপত্রের একটি বান্ডিল উদ্ধার করেছে। সেখানে মোট ৫০টি উত্তরপত্র ছিল। খাতাগুলো বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়ায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৪৯ বোতল মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। আজ (১৫ মে) শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ধোবাউড়ার কলসিন্দুর ঘাটপাড় মসজিদসংলগ্ন পাকা সড়ক থেকে পিকআপটি জব্দ করা হয়। এ ঘটনায় মাদক বহনের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন...
৪৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে কৃষি ব্যাংকের এক কর্মকর্তাকে অপহরণ করে শারীরিক নির্যাতনের মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের কবিরপুর এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় স্বামী ও তিন সন্তানের পর এবার চিরবিদায় নিলেন গৃহবধূ সালমা আক্তার (৩০)। আজ শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।
২ ঘণ্টা আগে
বগুড়া পৌরসভা ও সম্প্রসারিত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন গঠন করেছে সরকার। দেশের ১৩তম এই সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ২১টি। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা গতকাল বৃহস্পতিবার রাতে নতুন এই সিটি করপোরেশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
২ ঘণ্টা আগে