
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ভূমি মন্ত্রণালয়ের ভুল নীতি মানুষের জীবন-জীবিকাকে নষ্ট করে দিচ্ছে এবং তিস্তা নদীসহ জলাশয়গুলো মরে যাচ্ছে। এগুলো আমরা সংশোধন করব।’
আজ শনিবার বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কেএনবি উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও তিস্তা নদী রক্ষা কমিটি, প্রান্তিক খামারি ও মৎস্যজীবী সমিতি আয়োজিত গণসমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘এখন তিস্তা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। আমি এখানে এসে একটি বিষয় দেখলাম, নদীতে নিষিদ্ধ অবৈধ জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এসব অবৈধ জাল বন্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ করা না হলে আমাদের দেশীয় মাছগুলো হুমকির মুখে পড়বে।’
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের একটা টেকনিক্যাল কমিটমেন্ট থাকবে। এ সময় সমাবেশে উপস্থিত প্রান্তিক খামারি ও মৎস্যজীবীদের সব বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দেন উপদেষ্টা। এরপর তিনি তিস্তা নদী পরিদর্শন করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্নার সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ড. নজরুল ইসলাম, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জসিম উদ্দিন, রংপুর জেলা মৎস্য কর্মকর্তা ডা. সালাহউদ্দিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাইদ প্রমুখ।

কুষ্টিয়ার ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুর অফিস লক্ষ্য করে গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে শুকুর আলী নামে একজন চা বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে উপজেলা শহরের দক্ষিণ রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে।
১৮ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসের ধাক্কায় পিকআপের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক আরাফাত (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী ফারহানুল ইসলাম মাসুম (২০)।
২১ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার চারগাঁও ভৈরবীকোনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। গত শুক্রবার থেকে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ভিড়ের বড় অংশই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাতের দোকানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের পোশাক কিনতে এসেছেন গাড়িচালক মো. সেলিম।
৬ ঘণ্টা আগে