লালমনিরহাটে মার্কেটে আগুন লেগে ১৪ দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার গভীর রাতে জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারের পাটোয়ারী মার্কেটে এই ঘটনা ঘটে।
লালমনিরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ওয়াদুল হোসেন বলেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
স্থানীয়রা জানান, গতকাল গভীর রাতে পাটোয়ারী মার্কেটে আগুন লাগে। পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে মার্কেটের তিনটি গুদামসহ ১৪টি দোকান পুড়ে ছাই হয়।
ক্ষতিগ্রস্ত একটি কাপড়ের দোকানের মালিক কাদের চৌধুরী বলেন, আমার দোকানে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার কাপড় ছিল। সামান্য কিছু কাপড় উদ্ধার করা গেলেও প্রায় ৫০ লাখ টাকার কাপড় আগুনে পুড়ে গেছে।
মহেন্দ্রনগর বাজার সমিতির সভাপতি আব্দুল হাকিম খান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে একটি কাপড়ের দোকানেই প্রায় অর্ধ কোটি টাকার কাপড় পুড়ে যায়। এ ছাড়া একটি প্রসাধনীর দোকান, কীটনাশকের দোকান, একটি মুদির দোকান, টেইলার্স, তিনটি গোডাউনসহ ১৪ ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ মিনিট আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১০ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে