
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক লাভ করেছে রাজদ্বীপ প্রসাদ উৎসর্গ (৯)। নৃত্য শিক্ষাপ্রতিষ্ঠান ‘নৃত্যময়’ আয়োজিত জাতীয় নৃত্য প্রতিযোগিতা চ্যাম্পিয়ন সেরার সেরা-২০২৫-এর একক সাধারণ নৃত্যে সে স্বর্ণপদক লাভ করে। রাজদ্বীপ কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার গোপাল চন্দ্র প্রসাদ ও শিউলি রানী দাশ দম্পতির ছেলে।
বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে গত সোম ও মঙ্গলবার (১ ও ২ সেপ্টেম্বর) নৃত্যময়ের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ‘ক’ গ্রুপে ৪ থেকে ১১ বছর বয়সী শিশুদের একক ও দলীয় লোকনৃত্য এবং একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্মবোধক নৃত্য, ‘খ’-গ্রুপে ১২ থেকে ১৬ বছর বয়সীদের একক ও দলীয় লোকনৃত্য এবং একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্মবোধক নৃত্য, ‘গ’-গ্রুপে ১৭ থেকে ২৫ বছর বয়সীদের একক ও দলীয় লোকনৃত্য এবং একক সাধারণ নৃত্য ও দলীয় দেশাত্মবোধক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অপরদিকে রাজদ্বীপের বড় ভাই দেবরাজ প্রসাদ রোহিত (১৩) একই প্রতিযোগিতার দলীয় সাধারণ নৃত্যে ২য় ও দলীয় লোকনৃত্যে ৪র্থ স্থান অর্জন করে।
গোপাল চন্দ্র প্রসাদ ও শিউলি রানী দাশ দম্পতি তাদের সন্তানদের সাফল্যের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই সঙ্গে রাজদ্বীপ ও দেবরাজের জন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
আগামী ১৫ সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে বিজয়ীদের হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে